News Flash

  • Home
  • খেলা
  • ৯ উইকেটে দুর্দান্ত জয় চলমানের বেটিং ব্যর্থতায় ভুগছে পোলস্টার 
Image

৯ উইকেটে দুর্দান্ত জয় চলমানের বেটিং ব্যর্থতায় ভুগছে পোলস্টার 

পোলস্টার-‌১৭৮ & ‌১০৭

চলমান-‌২০৮ &‌ ৮১/‌১

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ মে।।

দুরন্ত জয়। আর ওই জয়ে আসরের প্রথম ম্যাচেই খেতাব জয়ের দৌড়ে এগিয়ে গেলো চলমান সঙ্ঘ। পোলস্টারের বিরুদ্ধে দুদিনের ম্যাচে চলমান সঙ্ঘ জয়লাভ করে ৯ উইকেটে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত প্রথম ডিভিশন ক্রিকেটের সুপার ফোরে। এম বি বি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শেষ দিনে বৃহস্পতিবার চলমান সঙ্ঘের সামনে জয়ের জন্য দরকার ছিলো ৭৮ রান। চলমান ১২.‌৩ ওভার ব্যাট করে ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। এর আগে পোলস্টারের ১৭৮ রানের জবাবে চলমান সঙ্ঘ প্রথম ইনিংসে ২০৮ রান করেছিলো। ৩০ রানে পিছিয়ে থেকে পোলস্টার দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় মাত্র ১০৭ রান করতে সক্ষম হয়। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও বল হাতে বিধ্বংসী ছিলেন দেবোত্তম ঘোষ। দুই ইনিংসে দেবোত্তম ৮ উইকেট দখল করেন। পোলস্টারের ১৭৮ রানের জবাবে প্রথম দিনের শেষে চলমান ৫ উইকেট হারিয়ে ১৪৩ রান করেছিলো। শেষ দিকে অমিত দাস ৪৬ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৩ রান করে দলকে লিড এনে দিতে মূখ্য ভূমিকা নিয়েছেন। পোলস্টারের পক্ষে দ্বৈপায়ন ভট্টাচার্য (‌৩/‌৩৬) সফল বোলার। ৩০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চলমানে পেস,স্পিন আক্রমণে দিশেহারা হয়ে পড়ে পোলস্টারের ব্যাটসম্যান-‌রা।‌ দলের পক্ষে অরিন্দম বর্মন ১৩ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৯ এবং শিবম পান্ডে ২৯ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২২ রান করেন। চলমানের পক্ষে দেবোত্তম ঘোষ (‌৪/‌২৮) এবং কৃষ্ণধন নম:‌ (‌৪/‌৩৬) সফল বোলার। ৭৮ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ১২.‌৩ ওভারে ১ উইকেট হাইরয়ে জযের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় চলমান সঙ্ঘ। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে সফল ওপেনার তন্ময় দাস। দ্বিতীয় ইনিংসেও করেন অর্ধশতরান। তন্ময় ৪৮ বল খেলে ২ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে‌‌ ৫২ রানে এবং আরমান হুসেন ১১ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ৭ রানে অপরাজিত থেকে যান।‌

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top