News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিজেপি তেলিয়ামুড়া মন্ডলের বুথ ও শক্তিকেন্দ্রের পদাধিকারীদের নাম ঘোষণা
Image

বিজেপি তেলিয়ামুড়া মন্ডলের বুথ ও শক্তিকেন্দ্রের পদাধিকারীদের নাম ঘোষণা


নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৫ মে৷৷  লোকসভা নির্বাচনকে সামনে রেখে তেলিয়ামুড়া বিধানসভা এলাকায় সংগঠনকে শক্তিশালী করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ এই লক্ষ্যকে সামনে রেখে তেলিয়ামুড়া মন্ডলের বুথ ও শক্তি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তদের নামের তালিকা ঘোষণা করা হয়েছে৷
 ভারতীয় জনতা পার্টি ২৮ তেলিয়ামুড়া মণ্ডলের বুথ ও শক্তি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে৷ সাংবাদিক সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানান তেলিয়ামুড়ার বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মূখ্যসচেতক কল্যানী সাহা রায়৷এদিন এই সাংবাদিক সম্মেলনে বিধায়িকা তেলিয়ামুড়ার ৫৪টি বুথ এবং ১০টি শক্তিকেন্দ্রের দায়িত্ব প্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করেন৷ সাংবাদিক সম্মেলনে বিধায়িকা ছাড়াও উপস্থিত ছিলেন  তেলিয়ামুড়া ভারতীয় জনতা পার্টির মন্ডল সভাপতি  রঞ্জিত সুত্রধর সহ অন্যান্যরা৷তেলিয়ামুড়া মণ্ডলের বুথ ও শক্তি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করে বিধায়ীকা কল্যাণে সাহারায় বলেন সংগঠনকে আরো শক্তিশালী করার লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ আসন্ন লোকসভা নির্বাচনে সংগঠন কে মজবুত করে ভোটের ব্যবধান আরো বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে অধীনে জানান৷ দায়িত্বপ্রাপ্ত বুথ ও শক্তি কেন্দ্রের নেতৃবৃন্দদের সংগঠন শক্তিশালী করার জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন দলীয় নেত্রী তথা বিদায়িকা কল্যাণী সাহা রায়৷

Releated Posts

অবিরাম বর্ষণে বেহাল বামুটিয়া বিধানসভার রাস্তাঘাট, চরম দুর্ভোগে সাধারণ মানুষ

বামুটিয়া, ১৯ জুন : টানা বর্ষণের জেরে বামুটিয়া বিধানসভার বিভিন্ন এলাকার রাস্তাঘাটের অবস্থা ক্রমশই বেহাল হয়ে উঠেছে। কামালঘাট,…

ByByReshmi Debnath Jun 18, 2026

টিটিএএডিসি শিক্ষা বিভাগের ইএম-এর কাছে ৬ দফা দাবিতে ডেপুটেশন টিএসইউ-এর

আগরতলা, ১৮ জুন: শিক্ষা পরিকাঠামোর উন্নয়ন সহ ৬ দফা দাবিতে টিটিএএডিসি-র শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ মেম্বার (ইএম) সি. কে.…

ByByTaniya Chakraborty Jun 18, 2026

পোয়াংবাড়ি ভিলেজে তিপরা মথা-বিজেপি কর্মীদের মধ্যে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

আগরতলা, ১৮ জুন : দক্ষিণ ত্রিপুরার করবুক মহকুমার অন্তর্গত পোয়াংবাড়ি এডিসি ভিলেজে বৃহস্পতিবার তিপরা মথা পার্টি ও বিজেপি…

ByByReshmi Debnath Jun 18, 2026

ওয়ার্ক অর্ডার বদলে রাস্তার মোড় ঘোরানোর অভিযোগ, প্রতিবাদে বিধায়ক-সহ এলাকাবাসী বামুটিয়ায়

আগরতলা, ১৮ জুন: বামুটিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বামুটিয়া ব্লকের পশ্চিম বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের রাঙ্গুটিয়া গ্রামের দক্ষিণ রাঙ্গুটিয়া এলাকায়…

ByByTaniya Chakraborty Jun 18, 2026
Scroll to Top