News Flash

  • Home
  • বিদেশ
  • অবশেষে আপসে ইমরান খান! সরকারের সঙ্গে আলোচনায় কমিটি গঠন পিটিআই প্রধানের
Image

অবশেষে আপসে ইমরান খান! সরকারের সঙ্গে আলোচনায় কমিটি গঠন পিটিআই প্রধানের


ইসলামাবাদ, ২৫ মে (হি. স.) চলমান অশান্ত রাজনৈতিক পরিস্থিতি ও সরকারের পিটিআইবিরোধী অবস্থানের পরিপ্রেক্ষিতে আপসের উদ্যোগ নিয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। অনেকটা বাধ্য হয়েই তিনি এ পদক্ষেপ নিতে যাচ্ছেন। বৃহস্পতিবার লাহোরের জামান পার্কের এক ভিডিও বার্তায় ইমরান খান বলেন, দেশের দীর্ঘস্থায়ী রাজনৈতিক অস্থিরতার অবসান ঘটাতে সরকারের সঙ্গে আলোচনার জন্য একটি কমিটি গঠন করছেন তিনি। সংকট সমাধানে তিনি রাজনীতি ছাড়তেও প্রস্তুত। ডন।

পাকিস্তানের প্রাক্তন এ প্রধানমন্ত্রী দেশটির আগাম নির্বাচনের বিষয়েও সুর নরম করেছেন। যদি তার প্রস্তাব শাহবাজ শরিফের সরকার গ্রহণ করে তাহলে দেশটিতে রাজনৈতিক উত্তেজনা কমবে। এ ছাড়া, দেশটির ভঙ্গুর অর্থনীতিও কিছুটা সচল হবে। পিটিআই দলের ইউটিউব চ্যানেলে ইমরান খান বলেন, তারা যদি আমার আলোচনা কমিটিকে বলে যে তাদের হাতে একটি সমাধান আছে এবং আমাকে ছাড়াই দেশ ভালোভাবে চলবে, তাহলে আমি তা মেনে নেব। এ ছাড়া, তারা যদি মনে করে যে অক্টোবরে নির্বাচন অনুষ্ঠিত হলে পাকিস্তানের উপকার হবে, তবে ওই বিষয়টিও আমি মেনে নেব। আমি দরকার পড়লে রাজনীতি ছেড়ে দেব। ইমরান খান বর্তমানে পাকিস্তানি পার্লামেন্টের সদস্য নন। তবে তার পরেও তিনি সরকারের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন।
গত বছর একটি অনাস্থা ভোটে শাহবাজ শরিফের নেতৃত্বে বিরোধী দলগুলো একটি জোট গঠন করে এবং ইমরান খানের সরকারকে ক্ষমতাচ্যুত করে। এরপর পিটিআই দলের প্রধান দেশে নতুন নির্বাচনের আহ্বান জানিয়ে আসছেন। তিনি অভিযোগ করেছেন যে শাহবাজ শরিফ, মার্কিন যুক্তরাষ্ট্র ও পাকিস্তানি সামরিক বাহিনী তাকে প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারণের ষড়যন্ত্র প্রণয়ন করেছে। তবে সংশ্লিষ্টরা এমন অভিযোগ অস্বীকার করেছে।

Releated Posts

ভারতের আর্থিক সহায়তায় নেপালে আরও একটি স্কুল ভবন নির্মাণ শুরু

কাঠমান্ডু, ১ অগস্ট (আইএএনএস): ভারতের আর্থিক সহায়তায় নেপালের লুম্বিনী প্রদেশের বাঁকে জেলার খাজুরা গ্রামীণ পৌরসভায় একটি নতুন স্কুল…

ByByNews Desk Aug 1, 2026

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তানজানিয়াকে ৮.৪ লক্ষ ডলারের অনুদান দিচ্ছে ভারত

রাষ্ট্রপুঞ্জ, ১ আগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকির বিরুদ্ধে আর্থিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে তানজানিয়াকে ৮ লক্ষ ৪০ হাজার…

ByByNews Desk Aug 1, 2026

রুশ সেনা থেকে মুক্তি পেয়েছেন ১৩৯ ভারতীয়, বাকি নাগরিকদের ফিরিয়ে আনতে প্রচেষ্টা চলছে: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): রুশ সেনাবাহিনীতে যুক্ত থাকা ১৩৯ জন ভারতীয় নাগরিককে ইতিমধ্যেই মুক্ত করা হয়েছে এবং এখনও…

ByByNews Desk Jul 31, 2026

পিওজেকেতে সাধারণ মানুষের উপর দমন-পীড়নের তীব্র নিন্দা ভারতের, পাকিস্তানকে জবাবদিহির আওতায় আনার আহ্বান আন্তর্জাতিক মহলের প্রতি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীর (পিওজেকে)-এ শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে পাকিস্তানের দমন-পীড়নের তীব্র নিন্দা জানাল…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top