News Flash

Image

বাইক দূর্ঘটনায় গুরুতর আহত দুই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মে৷৷ বাইক দুর্ঘটনায় গুরুতর ভাবে আহত দুই ব্যক্তি৷ আহতরা হল অভিজিৎ সরকার ও সুদিপ দেবনাথ৷ তাদের বাড়ি বিশালগড়ের মুড়াবাড়ি এলাকায়৷
ঘটনার বিবরণে জানা যায় অভিজিৎ সরকার ও সুদিপ দেবনাথ বাইকে করে একটি ধর্মীয় অনুষ্ঠানের উদ্দেশ্যে যাচ্ছিল৷ বিশালগড়ের গকুলনগর এলাকায় যাওয়ার পর একটি দ্রুতগামী যাত্রীবাহী অটো বাইকটিকে ধাক্কা মেরে পালিয়ে যায়৷ এতে করে বাইক থেকে ছিটকে পরে আহত হয় অভিজিৎ ও সুদিপ৷ সাথে সাথে তাদেরকে নিয়ে যাওয়া হয় বিশালগড় মহকুমা হাসপাতালে৷ আহতদের পরিবারের এক সদস্য জানান বিশালগড় মহকুমা হাসপাতালে সুদিপ ও অভিজিৎ-এর প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসক তাদেরকে জিবি হাসপাতালে রেফার করে দেন৷ বর্তমানে আহতরা জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷ এব্যাপারে বিশাল কর থানায় একটি মামলা গৃহীত হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে৷ অটোচালকের অসাবধানতার কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে আশঙ্কা করা হচ্ছে৷

Releated Posts

তিন বছরে রাজ্যে ১০০৮ হেক্টরের বেশি বনভূমি অবৈধ দখলে, বিধানসভায় তথ্য

আগরতলা, ২৭ আগস্ট: গত তিন বছরে রাজ্যের বিভিন্ন বন জেলায় মোট ১০০৮.২৮২ হেক্টর বনভূমি অবৈধভাবে দখল হয়েছে। বিধানসভায়…

ByByTaniya Chakraborty Aug 27, 2026

আগরতলা-গুয়াহাটি বন্দে ভারত চেয়ে রেলমন্ত্রকে প্রস্তাব, সাব্রুম থেকে ট্রেন চালুর দাবি এখনও অধরা

আগরতলা, ২৭ আগস্ট: ত্রিপুরা ও আসামের মধ্যে দ্রুত ও উন্নত রেল যোগাযোগ গড়ে তুলতে আগরতলা-গুয়াহাটির মধ্যে বন্দে ভারত…

ByByTaniya Chakraborty Aug 27, 2026

পর্যটক আগমনে উল্লেখযোগ্য বৃদ্ধি, বিধানসভায় তথ্য

আগরতলা, ২৭ আগস্ট: ত্রিপুরায় গত তিনটি অর্থ বছরে পর্যটক আগমনের সংখ্যা ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে। বিধানসভায় বিধায়ক অন্তরা সরকার…

ByByTaniya Chakraborty Aug 27, 2026

ধর্মনগরে আট দফা দাবিতে ক্ষেতমজুর ইউনিয়নের মিছিল, জেলা শাসকের কাছে স্মারকলিপি

ধর্মনগর, ২৭ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার খেটে খাওয়া মানুষের দীর্ঘদিনের বঞ্চনা ও বিভিন্ন জ্বলন্ত সমস্যা সমাধানের দাবিতে সরব…

ByByTaniya Chakraborty Aug 27, 2026
Scroll to Top