News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পুর নিগমের ওয়ার্ড অফিস নির্মাণ করতে গিয়ে হোঁচট খেল প্রশাসন
Image

পুর নিগমের ওয়ার্ড অফিস নির্মাণ করতে গিয়ে হোঁচট খেল প্রশাসন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মে৷৷ স্থানীয় জনগণের মতামত উপেক্ষা করে ওয়ার্ড অফিস তৈরি করতে গিয়ে রীতিমতো হোঁচট খেলো প্রশাসন৷ ওয়ার্ড অফিসের নির্মাণ কাজ বন্ধ করে দিলেন স্থানীয়রা৷ ঘটনা আগরতলা পুরো পরিষদের ১৯ নম্বর ওয়ার্ড এলাকায়৷ ঘটনার বিবরণে জানা যায়, রাজধানীর আগরতলা শহরের কৃষ্ণনগর সুপারি বাগান এলাকায় পার্কের অভ্যন্তরে ১৯ নং ওয়ার্ডের ওয়ার্ড অফিস ঘর তৈরির কাজ  করার উদ্যোগ নেয় পুর প্রশাসন ৷  তাতে ক্ষুব্ধ হয়ে নির্মাণ কাজ বন্ধ করে দিলেন স্থানীয় লোকজনরা৷  আগরতলা পুর নিগমের উদ্যোগে কৃষ্ণনগর সুপারি বাগান এলাকায় পার্কের অভ্যন্তরে ১৯ নং ওয়ার্ড অফিস নির্মাণের কাজ শুরু হয়েছে৷ পার্কের ভিতরেই ওয়ার্ড অফিস তৈরির কাজে তীব্র আপত্তি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা৷ এমনকি ওয়ার্ড অফিসের দালান বাড়ি তৈরির কাজ বন্ধ করে দিয়েছেন তারা৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়৷ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে৷ এলাকাবাসীরা জানিয়েছেন এলাকায় সুস্থ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে একটি দৃষ্টিনন্দন পার্ক গড়ে তোলা হয়েছে৷ এই পার্কে প্রতিনিয়ত ছোট ছোট শিশু থেকে শুরু করে মা বোনেরা আসেন মনোরঞ্জনের জন্য৷ অথচ এই পার্কের মধ্যেই ওয়ার্ড অফিসের ঘর তৈরির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে৷ এই খবর ছড়িয়ে পড়তেই এলাকার জনগণের মধ্যে তীব্র  ভবের সঞ্চার হয়৷ বুধবার এলাকার জনগণ ঐক্যবদ্ধভাবে ওয়ার্ড অফিস নির্মাণের কাজে বাধা দেন৷ এমনকি এলাকার কপর্োরেটর ভাস্বতী দেববর্মার ভূমিকা নিয়েও প্রশ্ণ তুলেন তারা৷৷ এখানে কোনভাবেই পার্ক গড়ে তুলতে দেওয়া হবে না বলে তারা স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়েছেন৷

Releated Posts

তিন বছরে রাজ্যে ১০০৮ হেক্টরের বেশি বনভূমি অবৈধ দখলে, বিধানসভায় তথ্য

আগরতলা, ২৭ আগস্ট: গত তিন বছরে রাজ্যের বিভিন্ন বন জেলায় মোট ১০০৮.২৮২ হেক্টর বনভূমি অবৈধভাবে দখল হয়েছে। বিধানসভায়…

ByByTaniya Chakraborty Aug 27, 2026

আগরতলা-গুয়াহাটি বন্দে ভারত চেয়ে রেলমন্ত্রকে প্রস্তাব, সাব্রুম থেকে ট্রেন চালুর দাবি এখনও অধরা

আগরতলা, ২৭ আগস্ট: ত্রিপুরা ও আসামের মধ্যে দ্রুত ও উন্নত রেল যোগাযোগ গড়ে তুলতে আগরতলা-গুয়াহাটির মধ্যে বন্দে ভারত…

ByByTaniya Chakraborty Aug 27, 2026

পর্যটক আগমনে উল্লেখযোগ্য বৃদ্ধি, বিধানসভায় তথ্য

আগরতলা, ২৭ আগস্ট: ত্রিপুরায় গত তিনটি অর্থ বছরে পর্যটক আগমনের সংখ্যা ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে। বিধানসভায় বিধায়ক অন্তরা সরকার…

ByByTaniya Chakraborty Aug 27, 2026

ধর্মনগরে আট দফা দাবিতে ক্ষেতমজুর ইউনিয়নের মিছিল, জেলা শাসকের কাছে স্মারকলিপি

ধর্মনগর, ২৭ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার খেটে খাওয়া মানুষের দীর্ঘদিনের বঞ্চনা ও বিভিন্ন জ্বলন্ত সমস্যা সমাধানের দাবিতে সরব…

ByByTaniya Chakraborty Aug 27, 2026
Scroll to Top