নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মে৷৷ ছাত্র- ছাত্রীর মধ্যে বহু প্রতিভা লুকিয়ে রয়েছে৷ সঠিক প্ল্যাটফর্ম না মেলায় অনেকের ভিতরে লুকিয়ে থাকা প্রতিভার বিকাশ ঘটে না৷ আর তাই দেশের বিভিন্ন জায়গার পড়ুয়াদের প্রতিভার বিকাশ ঘটানোই হচ্ছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের অধীন রাষ্ট্রীয় কলা মঞ্চের উদ্দেশ্য৷ এই সংগঠন এবার কলেজ স্তরের ছাত্রীদের মধ্যে মেহেন্দি প্রতিযোগিতার আয়োজন করে আগরতলায়৷ বুধবার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ মহানগরের রাষ্ট্রীয় কলা মঞ্চের উদ্যোগে মহিলা মহাবিদ্যালয়ে হয় মেহেন্দি প্রতিযোগিতা৷ এদিন কলেজের ৩০ জন ছাত্রী এতে অংশ নেন৷ বেশ সাড়া পড়ে ছাত্রীদের মধ্যে মেহেন্দি প্রতিযোগিতাকে ঘিরে৷ উপস্থিত ছিলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ত্রিপুরা প্রদেশের সহ- সম্পাদক দিবাকর আচার্য সহ অন্যরা৷

কলেজ পড়ুয়া ছাত্রীদের নিয়ে মেহেন্দি প্রতিযোগিতা
Tags:
Releated Posts
প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনায় দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে: মৎস্যমন্ত্রী
আগরতলা, ১৫ জুন : জনকল্যাণ শিবিরের মূল লক্ষ্য সমাজের অন্তিম পর্যায়ের মানুষের কাছে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন…
ইনসিস্কাই সফটেকের নাম ভাঙিয়ে চাকরির নামে প্রতারণা, সতর্ক করল সংস্থা
আগরতলা, ১৫ জুনঃ সরকারি ও কর্পোরেট মহলে সুপরিচিত তথ্যপ্রযুক্তি সংস্থা ইনসিস্কাই সফটেক প্রাইভেট লিমিটেডের নাম ও ফোন নম্বর…
ভাল্লুকের আক্রমণে আহতকে জিবি হাসপাতালে ভর্তি করালেন প্রতিমা ভৌমিক
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুনঃ সিমনা বিধানসভা কেন্দ্রের শরৎচন্দ্র চৌধুরী পাড়ায় ভাল্লুকের আক্রমণে আহত রাকেশ খরাংকে চিকিৎসার জন্য…
রাস্তা ও পানীয় জলের সমস্যার সমাধানের দাবিতে সিপিআইএমের ডেপুটেশন
নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৫ জুন: ঋষ্যমুখ বিধানসভা এলাকার বিভিন্ন রাস্তার বেহাল অবস্থা এবং দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা সমাধানের দাবিতে সোমবার…


















