News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • জনগণকে সর্বোত্তম চিকিৎসা প্রদানের জন্য চিকিৎসকদের প্রতি আহ্বান রাজ্যপালের
Image

জনগণকে সর্বোত্তম চিকিৎসা প্রদানের জন্য চিকিৎসকদের প্রতি আহ্বান রাজ্যপালের

শিলচর, (অসম) ২৪ মে (হি.স.).: অসমের রাজ্যপাল গোলাব চাঁদ কাটারিয়া বুধবার তিন দিনের বরাক উপত্যকা কার্যসূচির শেষ দিনে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে নির্মীয়মান ক্যান্সার হাসপাতাল ভবনের কাজ পরিদর্শন করেন । এদিন শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের অডিটোরিয়ামে আয়োজিত এক সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, রোগীর সঙ্গে সুন্দর ব্যবহার করলেই রোগীরা অর্ধেক সুস্থ হয়ে উঠেন । বলেন, চিকিৎসা ক্ষেত্রের মূল ভিত্তিই হচ্ছে ব্যবহার। চিকিৎসকদের তাই এক্ষেত্রে তাদের বিশেষ জোর দেওয়া উচিত ।

আয়োজিত এই সভায় তিনি ভালো ব্যবহারের পরামর্শ দেওয়ার সঙ্গে সঙ্গে বলেন যে জনতার টাকা খুবই কষ্টের টাকা। এই টাকার সঠিক ব্যবহার করে যাতে রোগীদের সেবা পরিষেবা দেওয়া সম্ভব হয়, ইতিবাচক মানসিকতা নিয়ে একথা সবসময় মাথায় রাখতে হবে তাদের। চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, তাদের কাজ করার জন্য শক্তি সঞ্চয় এবং সময়ের মূল্য বোঝাটা খুবই জরুরী, এতেই উন্নতি হবে প্রতিষ্ঠানের। রাজ্যপাল আরও বলেন, তিনি খুঁত ধরতে আসেননি। চিকিৎসকরা যেন তাকে রাজ্যপাল নয়, নিজেদের সহযোগী হিসেবে ধরে নেন। শুধু খুঁত ধরার মানসিকতা থাকলে ভালো কাজ করা যায় না। তিনি বলেন, এটা আমাদের দুর্ভাগ্য যে, সারা ভারতেই বিভিন্ন হাসপাতালের শৌচালয়ের অবস্থা খুবই শোচনীয়। তাই সবার আগে জরুরী হাসপাতালের শৌচালয়ের অবস্থা ঠিক করা। শৌচালয় পরিষ্কার থাকলে পরিষ্কার থাকবে সারা হাসপাতালই।

মেডিক্যালের অধ্যক্ষ ডা: ভাস্কর গুপ্ত, সুপারিনটেনডেন্ট বিশ্বদীপ চৌধুরী, পরিচালন সমিতির অধ্যক্ষ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, পরিচালন সমিতির উপাধ্যক্ষ সাংসদ ডা: রাজদীপ রায়, জেলাশাসক রোহন কুমার ঝা সহ কিছু চিকিৎসকের উপস্থিতিতে রাজ্যপাল আরোও বলেন যে, একসময় তিনি শিক্ষকতা করেছেন। পরবর্তীতে রাজনীতি করতে করতে এসে পৌঁছেছেন আজকের অবস্থানে। গোটা কর্মজীবনে, তার উপলব্ধি হয়েছে-সেবা, মিষ্ট কথা বলা এবং ভালো ব্যবহারই একজন প্রকৃত মানুষ তৈরি করতে পারে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য ।তিনি বর্তমান সরকারের জমানায় কিভাবে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের পরিকাঠামগত উন্নতি হয়েছে তা সবিস্তারে তুলে ধরেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ ডা: রাজদীপ রায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের এ পর্যন্ত সামগ্রিক উন্নয়নের বিস্তারিত তথ্য তুলে ধরেন। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ ডা: ভাস্কর গুপ্ত ।

Releated Posts

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026

জৈব চাষে জোর, ‘ওরজা’ সার ব্র্যান্ড চালু করলেন মণিপুরের মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১৫ জুন: মণিপুরের মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচাঁদ সিং সোমবার রাজ্যে রাসায়নিক সারের ওপর নির্ভরতা কমিয়ে ধীরে ধীরে জৈব…

ByByNews Desk Jun 15, 2026

গুয়াহাটি দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রবেশদ্বার হিসেবে উঠে আসছে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১৫ জুন (আইএএনএস): দীর্ঘদিন ধরে উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে পরিচিত গুয়াহাটি এখন ধীরে ধীরে ভারতের দক্ষিণ-পূর্ব এশিয়ার…

ByByNews Desk Jun 15, 2026

মণিপুরে কুকি অধ্যুষিত গ্রামে জঙ্গি হামলা, আহত ৩; দ্রুত পদক্ষেপের দাবি উপজাতীয় সংগঠনের

ইম্ফল, ১৫ জুন (আইএএনএস): মণিপুরের কাংপোকপি জেলায় কুকি অধ্যুষিত লেইলোন ভাইফেই গ্রামে সোমবার অজ্ঞাতপরিচয় সশস্ত্র জঙ্গিদের হামলায় অন্তত…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top