নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মে৷৷ রাত পোহালেই জামাই ষষ্ঠী৷ হিন্দু বাঙ্গালীদের বারো মাসে তেরো পার্বণের অন্যতম পার্বণ এই জামাইষষ্ঠী৷ বাঙালি প্রাণ প্রায় প্রতিটি বাড়ি ঘরে চলেছে জামাইষষ্ঠীর প্রস্তুতি৷ জামাইষষ্ঠীর বিভিন্ন উপকরণ এখন বাজারেও পাওয়া যায়৷ বুধবার সকাল থেকে রাজধানী আগরতলা শহরসহ রাজের বিভিন্ন স্থানে বাজার হাটে জবাই সমষ্টির যাবতীয় সামগ্রী নিয়ে বসেন বিক্রেতারা৷ তাকে কেন্দ্র করে বাজারে চলে এসেছে ষষ্ঠীর বানা সহ অন্যান্য জামাই ষষ্ঠীর সামগ্রী৷ আগরতলার বিভিন্ন বাজারে জামাই ষষ্ঠীর বাজার জমে উঠেছে৷ জামাই ষষ্ঠীর ক্ষেত্রে দেশ বিভেদে নিয়ম একটু আলাদা হয়৷ জামাই-এর মঙ্গল কামনায় এই ব্রত করা হয়৷ একটি ফুলের তোড়া বাঁধা হয়, যাকে ‘ষষ্ঠীর ডোর’ বলা হয়ে থাকে৷ বাঁশের খোল, করমচা, কমলা রঙের ফুল, আতপ চাল, দূর্বা, হলুদ সুতো দিয়ে বাঁধা হয়৷ সেটিকে ভিজিয়ে রাখা হয় গঙ্গা জলের পাত্রে৷ এটি দিয়ে মাথায় জল ছেটানোর নিয়ম রয়েছে৷ হলুদ মা ষষ্ঠীর প্রিয় রং, এই কারণে অনেকে হলুদ ছেটানো পাখাও ব্যবহার করেন৷ আবার সব থেকে সাধারণ যে নিয়মটি চোখে পড়ে সেটি হল পাখায় জল ফেলে সেটিকে দিয়ে হাওয়া করা৷ ষষ্ঠীর ব্রত কিংবা পুজো হয়ে গেলেও মায়েরা এদিন ফলাহার কিংবা দই চিড়ে খান৷ আবার জামাইদের-কেও দই চিড়ে খাওয়ানো হয়৷ বৃহস্পতিবার জামাইষষ্ঠী৷ তাকে কেন্দ্র করে বাজারে চলে এসেছে ষষ্ঠীর বানা সহ অন্যান্য জামাই ষষ্ঠীর সামগ্রী৷ আগরতলার বিভিন্ন বাজারে জামাই ষষ্ঠীর বাজার জমে উঠেছে৷ দই মিষ্টি এবং ফলের দোকানে ব্যাপক ভিড় পরিলক্ষিত হচ্ছে৷ এছাড়া কাপড়ের দোকান ও প্রসাধান সামগ্রীর দোকানগুলোতেও জামাইষষ্ঠীর উপলক্ষে ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়৷ এ বছর জামাইষষ্ঠীর বাজার বেশ জমজমাট বলে জানিয়েছেন ব্যবসায়ীরাও৷

জামাই ষষ্ঠী উপলক্ষে জমজমাট বিকিকিনি
Releated Posts
রাস্তার বেহাল দশার প্রতিবাদে আমবাসা-কমলপুর সড়ক অবরোধ
আগরতলা, ১৫ জুন: দীর্ঘদিন ধরে রাস্তার সংস্কার কাজ অসম্পূর্ণ পড়ে থাকায় চরম ক্ষোভে ফেটে পড়লেন সুধারামপাড়া এলাকার বাসিন্দারা।…
প্রদেশ সভাপতি হওয়ার পর প্রথম দক্ষিণ জেলা সফরে অভিষেক দেবরায়, কার্যকর্তা সম্মেলনে দিলেন সাংগঠনিক বার্তা
নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৫ জুন:ত্রিপুরা বিজেপির প্রদেশ সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণের পর প্রথমবার দক্ষিণ জেলা সফরে এলেন অভিষেক…
কালবৈশাখীর ঝড়ে উড়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের চাল, তিন মাসেও সংস্কার নেই; আতঙ্কে শিশু ও অভিভাবকরা
আগরতলা, ১৫ জুন : কালবৈশাখীর ঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার তিন মাস পরও সংস্কার করা হয়নি সোনামুড়া নগর পঞ্চায়েতের ঠাকুরমুড়া…
সামাজিক মাধ্যমে উন্নয়নের প্রচার, বাস্তবে রাস্তা ও পানীয় জলের সংকটে পশ্চিম জোলাইবাড়ী
আগরতলা, ১৫ জুন : সামাজিক মাধ্যমে উন্নয়নের নানা চিত্র তুলে ধরা হলেও জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের বাস্তব পরিস্থিতি নিয়ে…


















