News Flash

  • Home
  • দিনের খবর
  • ঝড়-বৃষ্টিতে হরিদ্বারে ভেঙে পড়ল ২০০ বছরের পুরানো গাছ, এক পর্যটক-সহ দু’জনের মৃত্যু
Image

ঝড়-বৃষ্টিতে হরিদ্বারে ভেঙে পড়ল ২০০ বছরের পুরানো গাছ, এক পর্যটক-সহ দু’জনের মৃত্যু

হরিদ্বার, ২৪ মে (হি.স.): উত্তরাখণ্ডের হরিদ্বারে ঝড়-বৃষ্টির দাপটে ভেঙে পড়ল প্রায় ২০০ বছরের পুরানো গাছ ভেঙে। বিশালাকার সেই গাছ ভেঙে মৃত্যু হয়েছে এক পর্যটক-সহ দু’জনের। এছাড়াও ৩ জন আহত হয়েছেন। মৃত পর্যটকের বাড়ি উত্তর প্রদেশের সোনিপত জেলায়। হরিদ্বারের এসএসপি অজয় সিং জানিয়েছেন, জ্বালাপুর এলাকায় আনসারি মার্কেটের কাছে ঝড়বৃষ্টির দাপটে ২০০ বছরের পুরনো গাছটি হঠাৎ ভেঙে পড়ে। বেশ কয়েকজন সেই গাছের নীচে চাপা পড়ে যান। চামগাদর টাপুর কাছে গাছ পড়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। হরিদ্বার পুলিশ সূত্রে খবর, আনসারি মার্কেটের কাছে ২০০ বছরের পুরনো একটি অশ্বত্থ গাছ ছিল। কিন্তু মঙ্গলবার প্রবল ঝড়বৃষ্টির ফলে তা হঠাৎ ভেঙে পড়ে যায়। হঠাৎ ভেঙে পড়ায় গাছের তলায় আটকে পড়েন একাধিক জন। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে স্থানীয় পুলিশ। গাছের তলা থেকে সকলকে বের করার চেষ্টা শুরু হয়। স্থানীয়েরাও উদ্ধারকার্যে হাত লাগান। গাছের তলা থেকে ৪-৫ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদেরকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় দু’জনের মৃত্যু হয়। তাঁদের মধ্যে এক জন সোনিপতের বাসিন্দা। হরিদ্বারে ঘুরতে গিয়েছিলেন তিনি।

Releated Posts

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top