নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মে৷৷ এ বছর রাজ্য থেকে ১৬৫জন হজযাত্রী মক্কার উদ্দেশ্যে রওনা হচ্ছেন৷ তাদের মধ্যে ১৭ জন মহিলাও রয়েছেন৷ প্রশাসনের তরফ থেকে হজ যাত্রীদের সংবর্ধনা এ জ্ঞাপন এর উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ এই কর্মসূচির অঙ্গ হিসেবে বুধবার
উত্তর জেলা জেলা সদর ধর্মনগরে হজ যাত্রীদের সংবর্ধনা দেওয়া হল প্রশাসনের তরফে৷এ উপলক্ষে ধর্মনগর বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর মহকুমার অন্তর্গত বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে হজ যাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ৷
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিসিএম জিনিয়াস দেববর্মা, হানিফ উদ্দিন চৌধুরী উত্তর জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি, শাহাবুদ্দিন ওয়াকফ বোর্ড চেয়ারম্যান উত্তর জেলা, উত্তর ত্রিপুরা জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর সহ অন্যান্যরা৷
চারাগাছে জল ঢেলে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিরা৷ প্রতিবছরের ন্যায় এবারও আয়োজন করা হয় হজ যাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান৷ এবার উত্তর জেলার থেকে হজের উদ্দেশ্যে মোট ৬২ জন হজযাত্রী মে মাসের ৩০ তারিখ আগরতলার উদ্দেশ্যে রওনা দেবেন৷ হজ যাত্রীদের মধ্যে রয়েছে ১৭ জন মহিলা ঊমোট ত্রিপুরা রাজ্য থেকে ১৬৫ জন হজের উদ্দেশ্যে রওনা দেবেন কলকাতায় মে মাসের ৩১ তারিখ ৷

১৭ জন মহিলা সহ ১৬৫ জন হজ যাত্রী মক্কার উদ্দেশ্যে যাচ্ছেন
Tags:
Releated Posts
প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনায় দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে: মৎস্যমন্ত্রী
আগরতলা, ১৫ জুন : জনকল্যাণ শিবিরের মূল লক্ষ্য সমাজের অন্তিম পর্যায়ের মানুষের কাছে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন…
ইনসিস্কাই সফটেকের নাম ভাঙিয়ে চাকরির নামে প্রতারণা, সতর্ক করল সংস্থা
আগরতলা, ১৫ জুনঃ সরকারি ও কর্পোরেট মহলে সুপরিচিত তথ্যপ্রযুক্তি সংস্থা ইনসিস্কাই সফটেক প্রাইভেট লিমিটেডের নাম ও ফোন নম্বর…
ভাল্লুকের আক্রমণে আহতকে জিবি হাসপাতালে ভর্তি করালেন প্রতিমা ভৌমিক
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুনঃ সিমনা বিধানসভা কেন্দ্রের শরৎচন্দ্র চৌধুরী পাড়ায় ভাল্লুকের আক্রমণে আহত রাকেশ খরাংকে চিকিৎসার জন্য…
রাস্তা ও পানীয় জলের সমস্যার সমাধানের দাবিতে সিপিআইএমের ডেপুটেশন
নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৫ জুন: ঋষ্যমুখ বিধানসভা এলাকার বিভিন্ন রাস্তার বেহাল অবস্থা এবং দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা সমাধানের দাবিতে সোমবার…


















