News Flash

  • Home
  • প্রধান খবর
  • দুবছরে মামলায় রাজ্য সরকারের খরচ ৩৩০ কোটি, দাবি শুভেন্দু অধিকারীর
Image

দুবছরে মামলায় রাজ্য সরকারের খরচ ৩৩০ কোটি, দাবি শুভেন্দু অধিকারীর

কলকাতা, ২২ মে (হি.স.) : মামলা নিয়ে এবার রাজ্য সরকারকে বিঁধলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তাঁর অভিযোগ, মামলা করতেই রাজ্য সরকার কোটি কোটি টাকা খরচ করে ফেলছে ৷ সেই টাকার পরিমাণ কত, সেটাও বলে দিয়েছেন বিরোধী দলনেতা ৷ সোমবার তিনি দাবি করেন, কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে বিভিন্ন নিয়োগ দুর্নীতি নিয়ে মামলা এবং তাঁর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হতে গিয়ে রাজ্য সরকার ৩৩০ কোটি টাকা খরচ করে ফেলেছে ৷

একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের জেরা প্রসঙ্গেও মুখ খুলেছেন বিরোধী দলনেতা ৷ পাশাপাশি তাঁকে কেন ডাকা হচ্ছে না, অভিষেকের তোলা সেই প্রশ্নেরও জবাব দিয়েছেন ৷
অন্যদিকে, রাজ্যে একের পর এক বিস্ফোরণ নিয়েও তিনি কটাক্ষ করেন রাজ্য সরকার ৷ তাঁর দাবি, পুলিশমন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ। তিনি অন্য কাউকে পুলিশ মন্ত্রী করুন । উনি সব দফতর নিজের কাছে রাখবেন এবং সব দফতরের মন্ত্রী হিসেবে ব্যর্থ তিনি । এই পুলিশমন্ত্রীর অপসারণ প্রয়োজন।

Releated Posts

ঐক্য ও প্রতিরোধের বার্তা রাহুলের, ইন্ডিয়া ব্লককে একত্রে লড়াইয়ের আহ্বান

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সম্প্রতি অনুষ্ঠিত ইন্ডিয়া ব্লকের বৈঠকে ঐক্যের ডাক দিয়ে বিজেপির…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

ওমান উপসাগরে ভারতীয় নাবিকবাহী জাহাজে হামলা: যুক্তরাষ্ট্রের কাছে কড়া প্রতিবাদ ভারতের, বলল ‘অগ্রহণযোগ্য’

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ওমান উপসাগরে ভারতীয় নাবিকদের বহনকারী বাণিজ্যিক জাহাজগুলিতে মার্কিন নৌবাহিনীর ধারাবাহিক হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিলের প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ, ‘গ্রেপ্তার হতে প্রস্তুত’, সুর চড়ালেন জিতু পাটোয়ারি

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিলের প্রতিবাদে বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে বিক্ষোভে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

অন্ত্যোদয়ের মন্ত্রে সমাজের প্রান্তিক মানুষের উন্নয়ন, কেন্দ্রের দাবি

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): সমাজের সবচেয়ে পিছিয়ে থাকা ও বঞ্চিত জনগোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোতে এনে অন্তর্ভুক্তিমূলক বিকাশ নিশ্চিত…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top