News Flash

Image

মাধ্যমিকে ঊৰ্ধগামী করিমগঞ্জের ফলাফল, মেধা তালিকায় নবম সুকন্যা দাস

করিমগঞ্জ (অসম), ২২ মে (হি.স.) : মাধ্যমিকে গতবারের চেয়ে এবার কিছুটা হলেও উৰ্ধ্বগামী করিমগঞ্জের ফলাফল। তবে এবারও সরকারি স্কুলগুলিকে টেক্কা দিয়ে এগিয়ে গেছে বেসরকারি স্কুলগুলি। এছাড়া বরাবরের মতো এবারও দাপট দেখিয়েছে মেয়েরাই। মেধা তালিকায় নবম স্থান দখল করে জেলার নাম রেখেছে করিমগঞ্জ শহরের রোল্যান্ডস মেমোরিয়াল স্কুলের সুকন্যা দাস।

গতবার কেবল ৪৭.২০ শতাংশ নিয়ে করিমগঞ্জ খুশি থাকলেও এবার ফলাফল দাঁড়িয়েছে ৬৯.৯২ শতাংশে। অন্যান্যবারের মতো এ বছরও মাধ্যমিকে জেলায় ভালো ফল করেছে বেসরকারি স্কুলের পড়ুয়ারা। তবে কয়েকটি সরকারি স্কুলে সন্তোষজনক ফল রয়েছে। করিমগঞ্জে এ বছর মাধ্যমিকে বসেছিল মোট ১৫,১০২ জন পরীক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১০,৫৬০ জন। প্রথম বিভাগে ২,৯৮৫ জন, দ্বিতীয় বিভাগে ৫,০০০ জন এবং তৃতীয় বিভাগে পাশ করেছে মোট ২,৫৭৫ জন ছাত্রছাত্রী। জেলা সদরের বেশ কয়েকটি বেসরকারি শিক্ষা-প্রতিষ্ঠানের পাশের হার ১০০ শতাংশ।

Releated Posts

শিলচর পুরনিগমের প্রথম নির্বাচনের প্রস্তুতি শুরু, ওয়ার্ডভিত্তিক ভোটার তালিকা তৈরির সূচি প্রকাশ

গুয়াহাটি, ১২ জুন : অসম রাজ্য নির্বাচন কমিশন (এসইসি) শিলচর মিউনিসিপ্যাল কর্পোরেশনের (এসএমসি) প্রথম নির্বাচনের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

শিশুশ্রম নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ১২ জুন (আইএএনএস) : বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস উপলক্ষে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের সকল স্তরের…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

খগেন মহন্তের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য, ‘বিহুর রাজা’র অবদান স্মরণ করলেন অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ১২ জুন (আইএএনএস) : প্রখ্যাত অসমীয়া লোকসংগীত শিল্পী ও ‘বিহুর রাজা’ নামে খ্যাত খগেন মহন্তের মৃত্যুবার্ষিকীতে তাঁকে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

মেঘালয় সীমান্তের ‘নো-ম্যানস ল্যান্ডে’ আটকে বাংলাদেশি নাগরিক, বিএসএফ-বিজিবি অচলাবস্থা জারি

শিলং, ১১ জুন (আইএএনএস): ভারত-বাংলাদেশ সীমান্তে মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম গারো হিলস জেলায় ‘নো-ম্যানস ল্যান্ড’-এ আটকে রয়েছেন এক বাংলাদেশি হিন্দু…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top