News Flash

Image

মাধ্যমিক পরীক্ষায় ফেল করায় চরম সিদ্ধান্ত গনিরগ্রামের স্কুল ছাত্রীর

শিলচর (অসম), ২২ মে (হি.স.) : মাধ্যমিক পরীক্ষায় ফেল করায় বরাক নদীতে মরণঝাঁপ দিয়ে আত্মঘাতী স্কুলছাত্রী। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটেছে কাছাড় জেলার গনির গ্রাম তৃতীয় খন্ডে ।

পরিবার সূত্রে জানা যায়, শান্তিপুর বেগম আবিদা গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলে ছাত্রী গনিরগ্রাম তৃতীয় খন্ডের বাসিন্দা জনৈক মুজিবুর রহমান বরভুইয়ার কন্যা আসমা বেগম বরভুইয়া এই বছর গনিরগ্রাম জে আর হায়ার সেকেন্ডারি স্কুলের কেন্দ্রে পরীক্ষায় বসে । সোমবার ফলাফল প্রকাশিত হলে রেজাল্ট খারাপ দেখলে আত্মহত্যার সিদ্ধান্ত নেয় । দুপুরে হটাৎ করে নদী থেকে জল নিয়ে আসার কথা বলে গিয়েই বরাক নদীতে মরণ ঝাঁপ দেয় । স্থানীয় এক যুবক ঘটনা প্রত্যক্ষ করলে চিৎকার চেঁচামেচি শুরু হয় । এরপর পুলিশকে খবর দেওয়া হলে লাশ উদ্ধার হয় বরাক নদী থেকে । ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা ।

Releated Posts

শিলচর পুরনিগমের প্রথম নির্বাচনের প্রস্তুতি শুরু, ওয়ার্ডভিত্তিক ভোটার তালিকা তৈরির সূচি প্রকাশ

গুয়াহাটি, ১২ জুন : অসম রাজ্য নির্বাচন কমিশন (এসইসি) শিলচর মিউনিসিপ্যাল কর্পোরেশনের (এসএমসি) প্রথম নির্বাচনের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

শিশুশ্রম নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ১২ জুন (আইএএনএস) : বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস উপলক্ষে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের সকল স্তরের…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

খগেন মহন্তের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য, ‘বিহুর রাজা’র অবদান স্মরণ করলেন অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ১২ জুন (আইএএনএস) : প্রখ্যাত অসমীয়া লোকসংগীত শিল্পী ও ‘বিহুর রাজা’ নামে খ্যাত খগেন মহন্তের মৃত্যুবার্ষিকীতে তাঁকে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

মেঘালয় সীমান্তের ‘নো-ম্যানস ল্যান্ডে’ আটকে বাংলাদেশি নাগরিক, বিএসএফ-বিজিবি অচলাবস্থা জারি

শিলং, ১১ জুন (আইএএনএস): ভারত-বাংলাদেশ সীমান্তে মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম গারো হিলস জেলায় ‘নো-ম্যানস ল্যান্ড’-এ আটকে রয়েছেন এক বাংলাদেশি হিন্দু…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top