News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের রেলওয়ে সুরক্ষা বাহিনীর হাতে ৬.৯ লক্ষ টাকার অধিক মূল্যের নিষিদ্ধ সামগ্রী উদ্ধার ও গ্রেপ্তার ৫ জন
Image

উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের রেলওয়ে সুরক্ষা বাহিনীর হাতে ৬.৯ লক্ষ টাকার অধিক মূল্যের নিষিদ্ধ সামগ্রী উদ্ধার ও গ্রেপ্তার ৫ জন

গুয়াহাটি ২২ মে, (হি.স.) : উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের রেলওয়ে সুরক্ষা বাহিনীর (আরপিএফ) পক্ষ থেকে রেলওয়ের মাধ্যমে পরিবহণ করা নিষিদ্ধ সামগ্রীর বিরুদ্ধে ক্রমাগতভাবে অভিযান চালিয়ে আসা হচ্ছে । গত শনিবার এবং গতকাল রবিবার উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের আরপিএফ আগরতলা, চাপরমুখ ও বদরপুর রেলওয়ে স্টেশন, ট্রেনে নিষিদ্ধ সামগ্রীর বিরুদ্ধে অভিযান চালিয়ে ৬.৯ লক্ষ টাকার অধিক মূল্যের নিষিদ্ধ সামগ্রী উদ্ধার করে। অভিযানের সময় প্রায় ৬.৯ লক্ষ টাকা মূল্যের মোট ৬৯ কেজির কাছাকাছি গাঁজা উদ্ধার করা হয় । ঘটনায় পাঁচজন পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে এবং পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য বাজেয়াপ্ত করা সামগ্রী সহ ধৃতদের সংশ্লিষ্ট ওসি/জিআরপি অথবা স্থানীয় থানায় সমঝে দেওয়া হয়।

শনিবার বদরপুর আরপিএফ-এর একটি দল আগরতলা থেকে বদরপুর পর্যন্ত ১৫৬২৬ নং (আগরতলা-দেওঘর এক্সপ্রেস) ট্রেনে পাহারার দায়িত্ব পালনের সময় একটি দাবিহীন ব্যাগ শনাক্ত করে। ব্যাগটি খোলার পর ৮ প্যাকেট গাঁজা পাওয়া যায়। বাজেয়াপ্ত করা গাঁজার ওজন প্রায় ১২.৮০ কেজি এবং মূল্য প্রায় ১.২৮ লক্ষ টাকা। পরে উদ্ধারকৃত গাঁজা বদরপুর স্টেশনে নামানো হয় এবং বদরপুর জিআরপি-র হাতে তুলে দেওয়া হয়।

রবিবার একটি ঘটনায় আগরতলার আরপিএফ দল বিশেষ সূত্রে তথ্য লাভ করে আগরতলা স্টেশনে অভিযান চালায়। এই অভিযানের সময় তারা পাঁচটি ব্যাগ সহ পাঁচজন সন্দেহভাজন ব্যক্তিকে প্রত্যক্ষ করে। ব্যাগগুলি খোলার পর তারা আনুমানিক ৩.৬০ লক্ষ টাকা মূল্যের প্রায় ৩৬ কেজি ওজনের গাঁজা পায়। এই ঘটনা সম্পর্কে পাঁচজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পরে ধৃত ব্যক্তিদের পাশাপাশি উদ্ধারকৃত গাঁজা আগরতলার জিআরপি-র হাতে তুলে দেওয়া হয়।

উল্লেখ্য দেশকে মাদক মুক্ত করার লক্ষ্যে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের আরপিএফ বিভিন্ন রেলওয়ে স্টেশন ও ট্রেনে চোরাই সামগ্রী পাচার ও নিষিদ্ধ সামগ্রী পরিবহণ সম্পর্কিত কার্যকলাপের দিকে ধারাবাহিকভাবে কড়া নজরদারি চালিয়ে আসছে, যাতে দেশকে মাদকমুক্ত করা যায় ।

Releated Posts

বন শহিদদের শ্রদ্ধা জানালেন অসমের মুখ্যমন্ত্রী, অরণ্যরক্ষায় ‘বন দুর্গা’র ভূমিকার প্রশংসা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় বন শহিদ দিবস উপলক্ষে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো বনকর্মীদের প্রতি শ্রদ্ধা জানালেন অসমের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top