News Flash

Image

গুয়াহাটিতে জারি সিআরপিসি-র ১৪৪ ধারা

গুয়াহাটি, ২১ মে (হি.স.) : গুয়াহাটিতে জারি করা হয়েছে ফৌজদারি কার্যবিধি (সিআরপিসি)-র ১৪৪ ধারা। গুয়াহাটিতে কোনও সংগঠন বা ব্যক্তিবর্গ বিক্ষোভ-প্রতিবাদের নামে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর পরিকল্পনা করেছে, গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গুয়াহাটি পুলিশ কমিশনারেটের অধীন তিন পুলিশ জেলায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা বলবৎ থাকবে। জানিয়েছেন গুয়াহাটির পুলিশ কমিশনার দিগন্ত বরা।

আজ রবিবার পুলিশ কমিশনার দিগন্ত বরা জানান, গুয়াহাটি পুলিশ কমিশনারেটের অধীন তিনটি পুলিশ জেলায় সিআরপিসি-র ১৪৪ ধারার অধীনে নিষেধাজ্ঞামূলক আদেশ জারি করা হয়েছে। পুলিশ কমিশনারেট এবং তার আশপাশ এলাকায় যাতে অনিবার্য কোনও পরিস্থিতিতে শান্তি ও শৃঙ্খলা ভঙ্গ না হয় তার জন্য এই নির্দেশ।
এ সম্পৰ্কে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে জানিয়ে পুলিশ কমিশনার বলেন, ‘আমার কাছে এক রিপোর্ট এসেছে, কতিপয় নির্দিষ্ট এবং অনির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠী বা সংগঠন সরকারি অফিস ইত্যাদির স্বাভাবিক কাজকর্ম চলাচলে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করছে। তাছাড়া গুয়াহাটি পুলিশ কমিশনারেট এলাকাধীন যে কোনও অংশে জনসাধারণ এবং যানবাহনের যাতায়াতে ব্যাঘাত ঘটাতে ওই সমস্ত ব্যক্তি বা সংগঠন আন্দোলন, বিক্ষোভ, স্লোগান দেওয়ার পরিকল্পনা করছে যা শান্তি ও শৃঙ্খলা ভঙ্গের কারণ হতে পারে। তাই জনসাধারণের শান্তিপূর্ণ ও স্বাচ্ছন্দ্য চলাচল, ট্রাফিক এবং স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক কার্যক্রমে যাতে ব্যাঘাত ঘটাতে না পারে, সেজন্য প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে ১৪৪ ধারা বলবৎ করার প্রয়োজনীয়তা বোধ করেছে পুলিশ প্রশাসন।’

তিনি জানান, ১৪৪ ধারার অধীনে নিষেধাজ্ঞামূলক আদেশের বলে পাঁচজনের বেশি লোকের সমাবেশ, মিছিল এবং স্লোগান দেওয়া যাবে না। পরবৰ্তী আদেশ না দেওয়া পৰ্যন্ত গুয়াহাটি পুলিশ কমিশনারেটের অধীন তিনটি পুলিশ জেলায় সিআরপিসি-র ১৪৪ ধারার অধীনে নিষেধাজ্ঞামূলক আদেশ বলবৎ থাকবে।

Releated Posts

শিলচর পুরনিগমের প্রথম নির্বাচনের প্রস্তুতি শুরু, ওয়ার্ডভিত্তিক ভোটার তালিকা তৈরির সূচি প্রকাশ

গুয়াহাটি, ১২ জুন : অসম রাজ্য নির্বাচন কমিশন (এসইসি) শিলচর মিউনিসিপ্যাল কর্পোরেশনের (এসএমসি) প্রথম নির্বাচনের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

শিশুশ্রম নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ১২ জুন (আইএএনএস) : বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস উপলক্ষে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের সকল স্তরের…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

খগেন মহন্তের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য, ‘বিহুর রাজা’র অবদান স্মরণ করলেন অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ১২ জুন (আইএএনএস) : প্রখ্যাত অসমীয়া লোকসংগীত শিল্পী ও ‘বিহুর রাজা’ নামে খ্যাত খগেন মহন্তের মৃত্যুবার্ষিকীতে তাঁকে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

মেঘালয় সীমান্তের ‘নো-ম্যানস ল্যান্ডে’ আটকে বাংলাদেশি নাগরিক, বিএসএফ-বিজিবি অচলাবস্থা জারি

শিলং, ১১ জুন (আইএএনএস): ভারত-বাংলাদেশ সীমান্তে মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম গারো হিলস জেলায় ‘নো-ম্যানস ল্যান্ড’-এ আটকে রয়েছেন এক বাংলাদেশি হিন্দু…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top