News Flash

  • Home
  • প্রধান খবর
  • হিরোশিমা পিস মেমোরিয়াল পার্কে পুষ্পস্তবক অর্পণ করলেন প্রধানমন্ত্রী মোদী
Image

হিরোশিমা পিস মেমোরিয়াল পার্কে পুষ্পস্তবক অর্পণ করলেন প্রধানমন্ত্রী মোদী

হিরোশিমা (জাপান), ২১ মে (হি.স.) : আজ রবিবার সকালে এখানে জি-৭ শীর্ষ সম্মেলনে যোগদানকারী নেতাদের সঙ্গে হিরোশিমা পিস মেমোরিয়াল পার্কে শ্রদ্ধা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরমাণু হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানান মোদী ও অন্যান্য নেতারা। পারমাণবিক হামলায় নিহতদের স্মরণে এই পার্কটি তৈরি করা হয়েছে। হিরোশিমা পারমাণবিক হামলার সাক্ষী। ১৯৪৫ সালের ৬ আগস্ট আমেরিকা হিরোশিমায় পারমাণবিক বোমা ফেলে।

এর আগে শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাত্মা গান্ধীর মূর্তি উন্মোচন করেন। তিনি বলেন, ভারত বুদ্ধ ও গান্ধীর দেশ। ভারত বিশ্বকে শান্তির বার্তা দিয়েছে। ভগবান বুদ্ধের চিন্তাধারায় জাপান উন্নত ও লালিত। বাপুর মূর্তিটি অহিংসা ও করুণার ভাবনাকে এগিয়ে নিতে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
প্রধানমন্ত্রী মোদী গতকাল এই সম্মেলনের ফাঁকে ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও দেখা করেন। তিনি বলেন, ইউক্রেনে যে যুদ্ধ চলছে, তা সারা বিশ্বের জন্য একটি বড় সমস্যা। তিনি এটাকে রাজনীতির নয়, মানবতার বিষয় বলে মনে করেন। ভারত যতটা সম্ভব সমাধানের চেষ্টা করবে।

Releated Posts

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top