News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্ত্রীর মর্যাদা আদায়ের লক্ষ্যে প্রেমিকের বাড়ির ঘরের দরজার তালা ভেঙ্গে আশ্রয় নিল প্রেমিকা
Image

স্ত্রীর মর্যাদা আদায়ের লক্ষ্যে প্রেমিকের বাড়ির ঘরের দরজার তালা ভেঙ্গে আশ্রয় নিল প্রেমিকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ মে৷৷ স্ত্রীর মর্যাদা আদায়ের লক্ষ্যে প্রেমিকের বাড়ির ঘরের দরজার তালা ভেঙ্গে বাড়িতে আশ্রয় নিল প্রেমিকা৷ যতদিন স্ত্রীর মর্যাদা না দেবে ততদিন সে যে কোন মূল্যে সেখানে অবস্থান করবে বলে জানিয়ে দিয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রীতিমতো আলোড়ন সৃষ্টি হয়েছে৷৷  গকুলনগর সুকান্ত কলোনি এলাকার সুশান্ত সাহার ছেলে সুজিত সাহার সাথে গত দুই বছর ধরে প্রেমের সম্পর্কে আবদ্ধ  একই এলাকার এক যুবতী৷ বারবার প্রেমিক সুজিত সাহা তার প্রেমিকাকে আশ্বাস দিয়ে আসছিল যে তাকে সামাজিক রীতিনীতি অনুসারে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে তুলবে৷ স্ত্রীর স্বীকৃতি দেওয়ার আশ্বাস দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্কও হয় তাদের মধ্যে৷কিন্তু যখন মেয়েটি তার প্রেমিক সুজিত সাহাকে স্ত্রীর  মর্যাদা দেওয়ার ক্রমাগত চাপ দিতে থাকে  তখন সুজিত সাহা বিভিন্ন অজুহাত দেখাতে থাকে৷ জানা গেছে ,প্রেমিক সুজিত সাহা হাঁপানিয়া মেডিকেল কলেজ হাসপাতালে বেসরকারি সিকিউরিটি গার্ডে কর্মরত৷  ইতিমধ্যে সে বিয়ে করতে পারবে না বলে সাফ জানিয়ে দেয়৷  বাধ্য হয়ে মেয়েটি স্থানীয় এলাকাবাসীদের সহযোগিতা নিয়ে দুইবার গকুলনগর সুকান্ত কলোনি এলাকার প্রেমিক সুজিত সাহার বাড়িতে ধরনায় বসে৷ মেয়েটি প্রথমবার ধরনায় বসার সময় মেয়েটির প্রেমিক সুজিত সাহা সহ প্রেমিকের গোটা পরিবার বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল৷ তারপরেও মেয়েটি হাল ছাড়েনি৷ বেশ কয়েকবার এ নিয়ে এলাকায় মীমাংসা সভাও হয়৷ কিন্তু কোন লাভ হয়নি৷ বেশ কিছুদিন আগেও প্রেমিক সুজিত সাহা এলাকার বিধায়িকা অন্তরা সরকার দেবের কাছে লিখিত আকারে স্বীকারোক্তি দিয়ে জানিয়েছিল এক সপ্তাহের মধ্যে তার প্রেমিকাকে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে তুলবে৷ কিন্তু এখনো পর্যন্ত প্রেমিক সুজিত সাহার কোন দেখা নেই৷ অবশেষে  রবিবার দুপুরে পুনরায়  স্থানীয় এলাকাবাসীদের সহযোগিতা নিয়ে মেয়েটি তার প্রেমিক সুজিত সাহার বাড়িতে গিয়ে উঠে৷ এতেই শেষ নয়৷ রবিবার মেয়েটি তার প্রেমিকের বাড়ির তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে এবং মেয়েটি জানিয়েছে তার প্রেমিক সুজিত সাহা তাকে স্ত্রীর মর্যাদা দিতেই হবে৷ যতদিন পর্যন্ত সে স্ত্রীর মর্যাদা না পায় ততদিন পর্যন্ত সে তার প্রেমিক সুজিত সাহার বাড়িতেই বসবাস করবে৷ অসহায় এই মেয়েটির এই করুন অবস্থার ধরুন এত কিছু হয়ে যাবার পরেও এখনো পর্যন্ত রাজ্য মহিলা কমিশন অসহায় মেয়েটির পাশে এসে দাঁড়ায়নি এবং কোন ধরনের সাহায্যের হাতও বাড়িয়ে দেয়নি৷ তবে যতদূর জানা গেছে স্থানীয় এলাকাবাসীরা অসহায় প্রেমিকার পাশে থেকে তাকে স্ত্রীর মর্যাদা পাইয়ে দিতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে৷

Releated Posts

কলেজছাত্রীকে কুপ্রস্তাব ও উত্যক্তের অভিযোগে যুবক আটক, খোয়াই মহিলা থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: এক কলেজপড়ুয়া ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া এবং দীর্ঘদিন ধরে উত্যক্ত করার অভিযোগে এক যুবককে…

ByByReshmi Debnath Jul 27, 2026

তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমে রিচার্জ পরিষেবা নিয়ে গ্রাহকদেরক্ষোভ, সাংবাদিকের প্রশ্নে উত্তপ্ত পরিস্থিতি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭  জুলাই: তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের রিচার্জ পরিষেবা নিয়ে সোমবার চরম ভোগান্তির মুখে পড়েন বহু গ্রাহক।…

ByByReshmi Debnath Jul 27, 2026

প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি ও ছাত্র আন্দোলন নিয়ে কেন্দ্রকে তোপ প্রদেশ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: উচ্চশিক্ষা ও চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ধারাবাহিক প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতি এবং শিক্ষা ব্যবস্থার…

ByByReshmi Debnath Jul 27, 2026

দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: দলীয় শৃঙ্খলাভঙ্গ ও ধারাবাহিক দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top