News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরা বায়োডাইভারসিটি বোর্ডের উদ্যোগে অঙ্কন প্রতিযোগিতা
Image

ত্রিপুরা বায়োডাইভারসিটি বোর্ডের উদ্যোগে অঙ্কন প্রতিযোগিতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ মে৷৷ পরিবেশ দূষণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ত্রিপুরা বায়োডাইভারসিটি বোর্ডের উদ্যোগে রবিবার আগরতলা মিউজিক কলেজে চারটি বিভাগে অংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷ গোটা বিশ্ব পরিবেশ দূষণের কবলে৷ এ থেকে নিস্তার মিলেনি আমাদের দেশ ভারতেরও৷ এই ভয়ঙ্কর প্রবণতা থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হল জনসচেতনতা বৃদ্ধি করা৷ সেই লক্ষ্যকে সামনে রেখেই রবিবার আগরতলা মিউজিক কলেজে ত্রিপুরা বায়োডাইভারসিটি বোর্ডের উদ্যোগে চারটি বিভাগে অংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে যারা প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করবে তাদেরকে রাজ্যভিত্তিক অনুষ্ঠানে পুরসৃকত করা হবে৷ এদিন অঙ্কন প্রতিযোগিতাকে কেন্দ্র করে খুদে শিল্পীদের মধ্যে বেশ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়৷ রাজ্যের অন্যান্য স্থানেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি পালন করা হচ্ছে বলে বনদপ্তর সূত্রে জানানো হয়েছে৷

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top