News Flash

Image

লোকনাথ মন্দিরে রক্তদান শিবির অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ মে৷৷ শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ১৩৩ তম তিরোধান দিবস উপলক্ষে লক্ষীনারায়ণ বাড়ি রোডে লোকনাথ মন্দিরে রবিবার রক্তদান শিবির অনুষ্ঠিত হয়৷ রক্তদান রাজ্যে রক্তদান উৎসবে পরিণত হয়েছে৷ বিভিন্ন ক্লাব স্বেচ্ছাসেবী সংগঠন সামাজিক সংগঠন এবং ধর্মীয় সংগঠনগুলিও রক্তদানে এগিয়ে আসতে শুরু করেছে৷ এধরনের এই কর্মসূচির অঙ্গ হিসেবে রবিবার আগরতলা শহরে লক্ষীনারায়ণ বাড়ি রোডে লোকনাথ মন্দিরে শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ১৩৩ তম তিরোধান দিবস উপলক্ষে এক মহতি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়৷ এদিন রক্তদান শিবিরে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পূর নিগমের মেয়র  দীপক মজুমদার, কপর্োরেটর রত্না দত্ত ,লোকনাথ আশ্রমের সভাপতি বিশিষ্ট সমাজসেবী সঞ্জয় পাল সহ অন্যান্যরা৷ এদিন রক্তদান শিবিরে অংশগ্রহণ করে মেয়র দীপক মজুমদার বলেন আমাদের রাজ্যে রক্তদান রীতিমতো উৎসবে পরিণত হয়েছে৷৷ রক্তদানে সারা দেশের মধ্যে ত্রিপুরা নজির স্থাপন করেছে৷  তিনি বলেন গত বিধানসভা নির্বাচন চলাকালীন সময়ে রক্তদান অনেকটাই কমে গিয়েছিল৷ ফলে রাজ্যের ব্লাড ব্যাংক গুলিতে রক্তের সংকট দেখা দেয়৷ উদ্ভূত পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা রক্তদানে এগিয়ে আসার জন্য প্রত্যেকটি ক্লাব স্বেচ্ছাসেবী সংগঠন ধর্মীয় সংগঠন সহ সকল স্তরের জনগণের কাছে আহবান জানিয়েছিলেন৷ সেই আহবানে সারা দিয়ে লোকনাথ আশ্রম পরিচালন কমিটির রবিবার এ ধরনের রক্তদান শিবির সংঘটিত করায় তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মেয়র৷  তিনি বলেন রক্তদান মহৎ দান৷ এর চেয়ে বড় দান আর কিছুই হতে পারে না৷ তথ্যপ্রযুক্তি বিজ্ঞানসহ নানা ক্ষেত্রে দেশ অনেক উন্নত হলেও এখনো পর্যন্ত বিজ্ঞানীরা রক্তের বিকল্প কোন কিছুই আবিষ্কার করতে পারেননি৷ একমাত্র মানুষই পারে রক্তদানের মধ্য দিয়ে মানুষের পাশে দাঁড়াতে৷
১৩৩ তম তিরোধান দিবসকে সামনে রেখে  স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে লোকনাথ আশ্রম কর্তৃপক্ষ৷ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার৷ এছাড়া উপস্থিত ছিলেন কপর্োরেটর রত্না দত্ত, লোকনাথ আশ্রমের সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী সঞ্জয় পাল সহ অন্যান্যরা৷

Releated Posts

স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যু ঘিরে ফের উত্তাল কৈলাসহর, বাবুর বাজারে এসএফআই-এর বিক্ষোভ ও পথ অবরোধ

কৈলাসহর, ২৭ জুলাই: স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় ফের উত্তপ্ত হয়ে উঠল কৈলাসহর। মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন এবং দোষীদের…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

পুরোনো শত্রুতার জেরে পুকুরে কিটনাশক ঢেলে মাছ নিধনের অভিযোগ, প্রশাসনের দ্বারস্থ মৎস্যচাষী

আগরতলা, ২৭ জুলাই: পুরোনো শত্রুতার জেরে পরিকল্পিতভাবে একটি বাণিজ্যিক মাছের পুকুরে কিটনাশক ঢেলে বিপুল পরিমাণ মাছ মেরে ফেলার…

ByByReshmi Debnath Jul 27, 2026

ঘরের ভিতর থেকে উদ্ধার যুবকের মৃতদেহ, চাঞ্চল্য

আগরতলা, ২৭ জুলাই: দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজারের লাউগাং বড়ুয়া পাড়া এলাকায় এক যুবকের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

১০ দফা দাবিতে ধর্মনগরে মিছিল, এসডিএম-এর কাছে ডেপুটেশন তপশিলী জাতি সমন্বয় সমিতির

ধর্মনগর, ২৭ জুলাই: ১০ দফা দাবিতে ধর্মনগরে মিছিল করে মহকুমা শাসকের (এসডিএম) কাছে গণডেপুটেশন প্রদান করল ত্রিপুরা তপশিলী…

ByByTaniya Chakraborty Jul 27, 2026
Scroll to Top