News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • করিমগঞ্জের বারইগ্রামে রাধারমণ ক্যানসার হাসপাতালের মউ চুক্তি সম্পৰ্কিত আলোচনাসভা
Image

করিমগঞ্জের বারইগ্রামে রাধারমণ ক্যানসার হাসপাতালের মউ চুক্তি সম্পৰ্কিত আলোচনাসভা

করিমগঞ্জ (অসম), ২১ মে (হি.স.) : কাছাড় ক্যানসার হাসপাতাল সমিতির সঙ্গে আজ রবিবার করিমগঞ্জ জেলার অন্তর্গত বারইগ্রামে শ্রীশ্রী গোপালজিউ, শ্রীশ্রী রাধাবিনোদ জিউ ও শ্রীশ্রী রাধারমণ গোস্বামী জিউর আশ্রম কমিটির এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বারইগ্রামে প্রস্তাবিত রাধারমণ ক্যানসার হাসপাতালের মউ চুক্তি সম্পৰ্কে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় উভয় পক্ষ তাঁদের মতামত ব্যক্ত করেন। আলোচনা সভার পর উভয় কমিটির প্রতিনিধিরা প্রস্তাবিত হাসপাতালের ভূমি পরিদর্শন করেছেন।

শিলচরে অবস্থিত কাছাড় ক্যানসার হাসপাতালের চেয়ারম্যান ডা. সুজিতকুমার নন্দি পুরকায়স্থ বলেন, প্রভুপাদ শ্রীশ্রী রাধারমণ গোস্বামী জিউ সনাতন ধর্মের প্রচার ও প্রসারের পাশাপাশি মানবকল্যাণে নানা ধরনের সেবামূলক কাজের যে সূচনা করে গিয়েছেন তা চালিয়ে যাচ্ছেন তাঁর শিষ্যরা। সেই সেবামূলক ধারা বজায় রাখতে গিয়ে আশ্রম পরিচালন সমিতি এবার কাছাড় ক্যানসার হাসপাতালকে এক খণ্ড ভূমি দান করবে বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই ভূমিতে গড়ে উঠবে শ্রীশ্রী রাধারমণ ক্যানসার হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টার।

কাছাড় ক্যানসার হাসপাতালের সম্পাদক নীলমাধব দাস বলেন, মউ চুক্তির পাশাপাশি কাছাড় ক্যানসার হাসপাতাল পরিচালন সমিতির পদাধিকারীরা এক সভায় মিলিত হয়ে বারইগ্রামের প্রস্তাবিত রাধারমণ ক্যানসার হাসপাতালের ভূমিতে কাজ শুরু করবে।
বারইগ্রাম আশ্রম কমিটির সম্পাদক তরুণ চৌধুরী বলেন, কাছাড় ক্যানসার হাসপাতালের কর্মকর্তাদের সঙ্গে আজকের আলোচনাসভা সফল হয়েছে। দিন-কয়েকের মধ্যে মউ চুক্তি স্বাক্ষর হবে।

সভাপতি সুনীল পাল বলেন, প্রভুপাদ শ্রীশ্রী রাধারমণ গোস্বামী ধর্মীয় কাজকর্মের পাশাপাশি মানবকল্যাণে সেবামূলক অনেক কাজ করে গেছেন। প্রভুর আশীর্বাদ নিয়ে আমরা কাছাড় ক্যানসার হাসপাতালের প্রস্তাবিত করিমগঞ্জের বারইগ্রামে শ্রীশ্রী রাধারমণ ক্যানসার হাসপাতাল ও রিসার্চ সেন্টার তৈরি হবে।
আজকের সভায় কাছাড় ক্যানসার হাসপাতালের পক্ষ থেকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান প্রাক্তন অধ্যাপক ডিপি রায়, কোষাধ্যক্ষ সখারঞ্জন রায়, সহ-সম্পাদক স্বপনকুমার ঘোষ, গভর্নিং বডির সদস্য নীলাভ মজুমদার (মৃদুল), সাধন পুরকায়স্থ, নিখিলরঞ্জন দাস। বারইগ্রাম শ্রীশ্রী গোপালজিউ, শ্রীশ্রী রাধাবিনোদ জিউ ও শ্রীশ্রী রাধারমণ গোস্বামী জিউর আশ্রম কমিটির পক্ষে ছিলেন সহ- সভাপতি বাদল পাল ও ডা. দুর্বাদল দাস, অলোক রায়, প্রচার-সচিব কার্তিক পাল, অরূপ রায়, সদস্য সুনয়ন দাস, জন্টু সাহা, শ্যামল রায়, অভিজিৎ মালাকার প্রমুখ।

Releated Posts

লুট হওয়া অস্ত্রের প্রায় ৭০ শতাংশ উদ্ধার, অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা: মণিপুরের ডিজিপি

ইম্ফল, ১৪ জুন (আইএএনএস): মণিপুরে জাতিগত সংঘর্ষের সময় লুট হওয়া অস্ত্রের প্রায় ৭০ শতাংশ ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে…

ByByNews Desk Jun 14, 2026

অসমের চার ঐতিহ্যবাহী পণ্য পেল জিআই স্বীকৃতি, গ্রামীণ জীবিকা ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে নতুন দিগন্ত

গুয়াহাটি, ১৪ জুন (আইএএনএস): অসমের চারটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক ও হস্তশিল্পজাত পণ্য ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি লাভ করেছে। ভারতের…

ByByNews Desk Jun 14, 2026

মণিপুরে জঙ্গি দমন অভিযানে ৬ জন গ্রেফতার, বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার

ইম্ফল, ১৩ জুন (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তিন সদস্য-সহ মোট ছয়জনকে গ্রেফতার করা…

ByByNews Desk Jun 13, 2026

অবৈধ অনুপ্রবেশ রুখতে আধার নিয়মে কড়াকড়ি, ১৮ বছরের ঊর্ধ্বে নতুন আবেদনকারীদের জন্য বিশেষ যাচাই চালু অসমে

গুয়াহাটি, ১৩ জুন (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশকারীদের আধার কার্ড সংগ্রহের পথ রুখতে বড় সিদ্ধান্ত নিল অসম সরকার। শনিবার রাজ্য…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top