News Flash

  • Home
  • প্রধান খবর
  • আল সালভাদরের ফুটবল স্টেডিয়ামে পদপিষ্ট হয়ে ১২ জনের মৃত্যু
Image

আল সালভাদরের ফুটবল স্টেডিয়ামে পদপিষ্ট হয়ে ১২ জনের মৃত্যু

সান সালভাদর, ২১ মে (হি.স.) : মধ্য আমেরিকার এল সালভাদরের রাজধানী সান সালভাদরের একটি ফুটবল স্টেডিয়ামে পদপিষ্ট হয়ে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন বিপুল সংখ্যক মানুষ। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাই হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে, পুলিশ এর আগে বলেছিল যে নিহতদের মধ্যে সাতজন পুরুষ এবং ১৮ বছরের বেশি বয়সী দুই কিশোরী রয়েছে।

ঘটনাটি ঘটেছে ক্যাসকাটলান স্টেডিয়ামে স্থানীয় দল আলিয়াঞ্জা এবং সান্তা আনা-ভিত্তিক দল ফাসের মধ্যে একটি ম্যাচ চলাকালীন। এর পর ম্যাচটি স্থগিত করা হয়। এটাকে দুঃখজনক আখ্যা দিয়ে প্রেসিডেন্ট নায়েব বুকেল বিস্তারিত তদন্তের ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, অপরাধী যেই হোক, তাদের ছাড় দেওয়া হবে না।
পুলিশ বলেছে, গেট বন্ধ করার পর বিপুল সংখ্যক ভক্ত স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করে। এর পর এই দুর্ঘটনা ঘটে। কর্মকর্তারা মনে করেন, বিপুল পরিমাণ জাল টিকিট বিক্রির কারণে দর্শকের সংখ্যা বেড়েছে। গেট বন্ধ থাকায় বেহাল হয়ে পড়ে মানুষ।

সালভাদরের সিভিল প্রোটেকশন বিভাগের লুইস আলোনসো আমায়া বলেন, প্রায় ৫০০ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে অনেককে অন্যত্র স্থানান্তর করা হয়েছে। এল সালভাদর ফুটবল ফেডারেশন দুর্ঘটনার জন্য ক্ষমা চেয়েছে এবং বলেছে যে রবিবারের জন্য নির্ধারিত সমস্ত জাতীয় পর্যায়ের ফুটবল ম্যাচ বাতিল করা হয়েছে।

Releated Posts

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top