News Flash

Image

আগামী মঙ্গলবার হাইলাকান্দি আসছেন রাজ্যপাল গুলাবচাঁদ


হাইলাকান্দি (অসম), ২১ মে (হি.স.) : রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়া আগামী মঙ্গলবার হাইলাকান্দি সফরে আসছেন। ওই দিন তিনি বিকেল চারটা ১৫ মিনিট নাগাদ হাইলাকান্দিতে এসে পৌঁছাবেন। বিকাল পাঁচটায় তিনি জেলাশাসকের সভাকক্ষে জেলার বিভিন্ন দফতরের পদস্থ আধিকারিকদের সঙ্গে জেলায় বাস্তবায়িত কেন্দ্র ও রাজ্য সরকারের প্রকল্পগুলির পর্যবেক্ষণ করবেন।

সরকারি সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়া ওইদিন হাইলাকান্দিতে রাত কাটিয়ে পরের দিন বুধবার সকাল সাড়ে আটটায় শিলচর চলে যাবেন।

এদিকে রাজ্যপালের হাইলাকান্দি জেলা সফর উপলক্ষ্যে হাইলাকান্দি জেলা প্রশাসনের এক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলাশাসক নিসর্গ হিবরের পৌরোহিত্যে সভায় সব সরকারি বিভাগীয় পদস্থ আধিকারিকদের তাদের দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন জেলাশাসক।

Releated Posts

বন শহিদদের শ্রদ্ধা জানালেন অসমের মুখ্যমন্ত্রী, অরণ্যরক্ষায় ‘বন দুর্গা’র ভূমিকার প্রশংসা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় বন শহিদ দিবস উপলক্ষে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো বনকর্মীদের প্রতি শ্রদ্ধা জানালেন অসমের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top