নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মে৷৷ ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের উদ্যোগে ধর্মনগরস্থিত উত্তর ত্রিপুরা জেলার জেলা শাসকের কার্যালয়ের কনফারেন্স হলে মহিলা ও কন্যা সন্তানের বিরুদ্ধে অপরাধ সম্পর্কে এক সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়৷ মহিলা কমিশনের সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী, ভাইস চেয়ারপার্সন অস্মিতা বণিক, ধর্মনগর মহিলা থানার ওসি সহ অন্যান্যরা৷ মূলত ধর্মনগর মহকুমার বিভিন্ন অঙ্গনারী কেন্দ্রের দিদিমনি ও চাইল্ড লাইনের কর্মীদের নিয়ে এই সভার আয়োজন করা হয়৷ মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী জানান ত্রিপুরা রাজ্যে মহিলা এবং কন্যা সন্তানের বিরুদ্ধে অপরাধ বন্ধ করতে মহিলা কমিশনের উদ্যোগে এই সচেতনতা মূলক সভা করা হচ্ছে৷

ধর্মনগরে মহিলা কমিশনের সভা অনুষ্ঠিত নারী সংক্রান্ত অপরাধ নিয়ে
Tags:
Releated Posts
তেলকাজলা ধর্ষণকাণ্ড: দ্রুত বিচারের দাবিতে সোনামুড়ায় এসএফআই-এর প্রতিবাদ
সোনামুড়া, ৩০ জুন: ধনপুরের তেলকাজলা এলাকার অষ্টম শ্রেণির এক ছাত্রীর ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার, দ্রুত বিচার এবং…
বামুটিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত ৬
আগরতলা, ৩০ জুন: ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছে। ওই দূর্ঘটনায় বামুটিয়া ব্লক এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।…
নির্মাণের কয়েকদিনের মধ্যেই খসে পড়ছে ড্রেন, নিম্নমানের কাজ ও ইট সরানোর অভিযোগে সরব এলাকাবাসী
আগরতলা, ৩০ জুন: নির্মাণ শেষ হওয়ার কয়েকদিনের মধ্যেই বিভিন্ন অংশ খসে পড়তে শুরু করেছে ড্রেন। নিম্নমানের নির্মাণকাজ, প্লাস্টারের…
প্রশাসনের নির্দেশে নিজেদের হাতেই দোকান ভাঙলেন মধুপুর বাজারের ব্যবসায়ীরা
আগরতলা, ৩০ জুন: প্রশাসনের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করে নিজেদের উদ্যোগেই সরকারি জমি দখলমুক্ত করতে দোকান ভাঙলেন মধুপুর…


















