News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তিনবারের বিবাহিত বখাটে যুবকের সাথে পালিয়ে গেল গৃহবধূ
Image

তিনবারের বিবাহিত বখাটে যুবকের সাথে পালিয়ে গেল গৃহবধূ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মে৷৷ বিয়ের নামে ব্যবসা চালাচ্ছে সবুজ মিয়া নামে বক্সনগর এলাকার এক বখাটে যুবক৷  এলাকায় ছি: ছি: রব৷ এই ঘটনার জেরে গৃহবধুর শাশুড়ি কলমচৌড়া থানায় একটি লিখিত অভিযোগ করেন৷
আড়াই বছরের কন্যা সন্তানকে ফেলে তিনবারের বিবাহিত এক বখাটে যুবকের সাথে পালিয়ে গেল এক গৃহবধূ৷ ঘটনা কলমচৌড়া থানাধীন মধ্য বক্সনগর গ্রাম পঞ্চায়েতের পশ্চিমপাড়া এলাকায়৷ জানা যায় গত ১৮ই জুন মধ্যবক্সনগর গ্রাম পঞ্চায়েত এলাকার পশ্চিমপাড়া আচমত আলীর ছেলে সাদ্দাম হোসেনের স্ত্রী তানজিনা আক্তার নামে এক গৃহবধূ বৃহস্পতিবার তার আড়াই বছরের কন্যা সন্তানকে ফেলে বাজারের নাম করে বাড়ি থেকে পালিয়ে যায়৷ তার শ্বাশুড়ি  খোরশেদা বেগম জিজ্ঞাসা করলে তিনি সোজা জানিয়ে দেন বক্সনগর বাজারে যাচ্ছেন৷ কিন্তু বাজারে যাওয়ার পর রাত ঘনিয়ে আসলেও সেই গৃহবধূ আর বাড়িতে ফিরে আসেনি৷ তৎক্ষণাৎ তার শাশুড়ি আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ খবর নিয়ে দেখে তার পুত্রবধূ কারুর বাড়িতে যাইনি৷ অনেক খোঁজ খবর নেওয়ার পর জানতে পারে যে ঐ গৃহবধূ আশাবাড়ী গ্রাম পঞ্চায়েত এলাকার জাকির হোসেনের ছেলে সবুজ মিয়ার সাথে আড়াই বছরের কন্যা সন্তানের মা তানজিনা আক্তার পালিয়ে গিয়েছে৷ গৃহবধূ বাড়ি থেকে যাওয়ার সময় স্বামী সাদ্দাম হোসেনের বাড়ি  থেকে দশ ভুরি স্বর্ণালংকার সহ নগদ অর্থ নিয়ে যায়৷ তার স্বামী সাদ্দাম হোসেন বিয়ের আগেও বিদেশ কাজ করে প্রচুর অর্থ,স্বর্ণালংকার বাড়িতে নিয়ে আসে৷ জানা যায় সাদ্দাম হোসেন গত ছয় মাস আগে বাড়ি থেকে সৌদি আরবে কাজ করতে যান৷ আর এই সুযোগে তার স্ত্রী বিভিন্ন ছেলেদের সাথে ফষ্টিনষ্টি শুরু করে দেয়৷ সবুজ এই পর্যন্ত চারটি বিয়ে করেন বলে জানা যায়৷ সে বিয়ের নামে প্রতারণা করছেন৷ এই ঘটনার জেরে গৃহবধুর শাশুড়ি কলমচৌড়া থানায় একটি লিখিত অভিযোগ করেন৷

Releated Posts

বিদ্যুৎ পরিকাঠামো শক্তিশালীকরণে সরকারের একাধিক পদক্ষেপ: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট: বিদ্যুৎ গ্রাহকদের স্বার্থে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা নিশ্চিত করা এবং প্রতিকূল আবহাওয়ায় বিদ্যুৎ সরবরাহ সচল রাখতে…

ByByReshmi Debnath Aug 27, 2026

তিন বছরে রাজ্যে ১০০৮ হেক্টরের বেশি বনভূমি অবৈধ দখলে, বিধানসভায় তথ্য

আগরতলা, ২৭ আগস্ট: গত তিন বছরে রাজ্যের বিভিন্ন বন জেলায় মোট ১০০৮.২৮২ হেক্টর বনভূমি অবৈধভাবে দখল হয়েছে। বিধানসভায়…

ByByTaniya Chakraborty Aug 27, 2026

আগরতলা-গুয়াহাটি বন্দে ভারত চেয়ে রেলমন্ত্রকে প্রস্তাব, সাব্রুম থেকে ট্রেন চালুর দাবি এখনও অধরা

আগরতলা, ২৭ আগস্ট: ত্রিপুরা ও আসামের মধ্যে দ্রুত ও উন্নত রেল যোগাযোগ গড়ে তুলতে আগরতলা-গুয়াহাটির মধ্যে বন্দে ভারত…

ByByTaniya Chakraborty Aug 27, 2026

পর্যটক আগমনে উল্লেখযোগ্য বৃদ্ধি, বিধানসভায় তথ্য

আগরতলা, ২৭ আগস্ট: ত্রিপুরায় গত তিনটি অর্থ বছরে পর্যটক আগমনের সংখ্যা ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে। বিধানসভায় বিধায়ক অন্তরা সরকার…

ByByTaniya Chakraborty Aug 27, 2026
Scroll to Top