News Flash

  • Home
  • দেশ
  • কর্ণাটক: মন্ত্রী হিসাবে শপথ নিলেন এমবি পাটিল এবং মল্লিকার্জুন খাড়গের ছেলে প্রিয়াঙ্ক
Image

কর্ণাটক: মন্ত্রী হিসাবে শপথ নিলেন এমবি পাটিল এবং মল্লিকার্জুন খাড়গের ছেলে প্রিয়াঙ্ক

বেঙ্গালুরু, ২০ মে (হি.স.) : আজ শনিবার কর্ণাটকের কংগ্রেস সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। এদিন দুপুরে বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে শপথ অনুষ্ঠান শুরু হয়। প্রবীণ নেতা সিদ্দারামাইয়া ছাড়াও শপথ নিলেন উপমুখ্যমন্ত্রী হিসেবে ডিকে শিবকুমার। এছাড়া ৫ বারের কংগ্রেস বিধায়ক এমবি পাটিলকে এবার মন্ত্রী পদে শপথ গ্রহণ করেন। তিনি কংগ্রেস নির্বাচনের প্রচারও সামলাচ্ছিলেন।

কংগ্রেস দলের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের ছেলে ৩৮ বছর বয়সী প্রিয়াঙ্ক খাড়গে তৃতীয়বারের মতো মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। চিত্তপুর থেকে তৃতীয়বারের মতো বিধায়ক নির্বাচিত হয়েছেন তিনি। ১৯৯৮ সালে ছাত্র রাজনীতিতে তাঁর পথ চলা শুরু হয়।
উল্লেখ্য, কর্ণাটকে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে কংগ্রেস। কর্ণাটকে ২২৪ সদস্যের বিধানসভার জন্য ১০ মে অনুষ্ঠিত নির্বাচনে কংগ্রেস ১৩৫ টি আসন জিতেছে। বিজেপি মাত্র ৬৬টি আসন পেয়েছে এবং প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার দল জনতা দল (সেকুলার) ১৯টি আসন পেয়েছে। কর্ণাটকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করছে কংগ্রেস। সিদ্দারামাইয়া মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন, ডিকে শিবকুমার উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন।

Releated Posts

সিইসি জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার শনিবারের মধ্যে পদত্যাগ না করলে আগামী ২…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এনইপি শিক্ষার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তা ও সৃজনশীলতাকে গুরুত্ব দেয়: প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০ শিক্ষাব্যবস্থার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা, পরীক্ষামূলক শিক্ষা এবং সমস্যা সমাধানের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সিইসি-কে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনায় বিজেপি, ‘ভাষা অনভিপ্রেত’ দাবি নেতাদের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে লোকসভার বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মেক ইন ইন্ডিয়া’র প্রভাব সর্বক্ষেত্রে দৃশ্যমান, বললেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের ১২ বছর পূর্তি উপলক্ষে এর সাফল্য ও বিভিন্ন ক্ষেত্রে প্রভাবের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top