News Flash

  • Home
  • প্রধান খবর
  • হিরোশিমায় গান্ধীজির মূর্তির আবরণ উন্মোচিত, মোদী বললেন সকলের উচিত বিশ্ব কল্যাণের পথে হাঁটা
Image

হিরোশিমায় গান্ধীজির মূর্তির আবরণ উন্মোচিত, মোদী বললেন সকলের উচিত বিশ্ব কল্যাণের পথে হাঁটা

হিরোশিমা, ২০ মে (হি.স.): জাপানের হিরোশিমা শহরে মহাত্মা গান্ধীর একটি আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সকালে মহাত্মা গান্ধীর মূর্তির আবরণ উন্মোচন করার পর প্রবাসী ভারতীয়দের সঙ্গেও কথা বলেছেন প্রধানমন্ত্রী। হিরোশিমায় প্রধানমন্ত্রীর অন্যান্য কর্মসূচির মধ্যে গুরুত্বপূর্ণ একটি কর্মসূচি ছিল এই মহাত্মা গান্ধীর মূর্তির আবরণ উন্মোচন। হিরোশিমার মেয়র মাতসুই কাজুমির উপস্থিতিতে মহাত্মা গান্ধীর আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী এদিন বলেছেন, “হিরোশিমায় মহাত্মা গান্ধীর আবক্ষ মূর্তি স্থাপন ও আমাকে সেটি উন্মোচন করার সুযোগ দেওয়ার জন্য আমি জাপান সরকারকে ধন্যবাদ জানাতে চাই। আমাদের সকলের উচিত মহাত্মা গান্ধীর আদর্শ অনুসরণ করে বিশ্ব কল্যাণের পথে হাঁটা। এটিই হবে মহাত্মা গান্ধীর প্রতি প্রকৃত শ্রদ্ধাঞ্জলি।” প্রধানমন্ত্রী আরও বলেছেন, “হিরোশিমায় মহাত্মা গান্ধীর আবক্ষ মূর্তি অহিংসার ধারণাকে এগিয়ে নিয়ে যাবে। জাপানের প্রধানমন্ত্রীকে যে বোধি বৃক্ষটি আমি উপহার দিয়েছিলাম তা এখানে হিরোশিমায় রোপণ করা হয়েছে, যাতে মানুষ এখানে এসে শান্তির গুরুত্ব বুঝতে পারেন। আমি মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাই।” প্রধানমন্ত্রীর কথায়, “বর্তমান সময়েও ‘হিরোশিমা’ শব্দটি শুনলে বিশ্ববাসী আতঙ্কিত হয়ে পড়ে। জি-৭ শীর্ষ সম্মেলনের জন্য জাপান সফরের সময় আমি মহাত্মা গান্ধীর আবক্ষ মূর্তি উন্মোচন করার সুযোগ পেয়েছি। এখন জলবায়ু পরিবর্তন এবং সন্ত্রাসবাদে ভুগছে বিশ্ব।”

Releated Posts

ট্রাম্প প্রধানমন্ত্রী মোদিকে ও ভারতকে সর্বোচ্চ সম্মান করেন: আইএএনএস-কে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর

ওয়াশিংটন, ২৭ জুন (আইএএনএস): ভারতে দায়িত্ব গ্রহণের ছয় মাস পূর্ণ হওয়ার পর মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর বলেছেন, ভারত-মার্কিন…

ByByNews Desk Jun 27, 2026

ব্রিকস ২০২৬-এ গ্লোবাল সাউথকেন্দ্রিক জ্বালানি নীতির রূপরেখা তুলে ধরলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৭ জুন (আইএএনএস): ব্রিকসের ২০২৬ সালের সভাপতিত্বকালে নিরাপদ, স্থিতিশীল, ন্যায্য এবং টেকসই বৈশ্বিক জ্বালানি ব্যবস্থার কেন্দ্রে ‘গ্লোবাল…

ByByNews Desk Jun 27, 2026

গুজরাতে ‘ভারত ট্যাক্সি’ পরিষেবার সূচনা করলেন অমিত শাহ, ২০২৭ সালের মধ্যে ১২৫ শহরে সম্প্রসারণের লক্ষ্য

গান্ধীনগর, ২৭ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায়মন্ত্রী অমিত শাহ শনিবার গুজরাতে সমবায়ভিত্তিক রাইড-হেলিং প্ল্যাটফর্ম ‘ভারত ট্যাক্সি’-র আনুষ্ঠানিক…

ByByNews Desk Jun 27, 2026

গাজা ইস্যুতে কেন্দ্রের অবস্থান নিয়ে মোদি সরকারকে নিশানা সোনিয়া গান্ধীর, ‘নীরবতা ভারতের নৈতিক অবস্থানকে দুর্বল করছে’

নয়াদিল্লি, ২৭ জুন (আইএএনএস): গাজা সংঘাত নিয়ে কেন্দ্রের অবস্থানকে তীব্র ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top