News Flash

  • Home
  • প্রধান খবর
  • মৃত ভানু বাগের স্ত্রীর খোঁজে বালাসোরে রাজ্য সিআইডি
Image

মৃত ভানু বাগের স্ত্রীর খোঁজে বালাসোরে রাজ্য সিআইডি

বালাসোর (ওডিশা), ২০ মে (হি.স.) : এগরা বিস্ফোরণ-কাণ্ডে এবার মৃত কৃষ্ণপদ তথা ভানু বাগের স্ত্রীর খোঁজ শুরু করল সিআইডি ৷ শনিবার সকালে পশ্চিমবঙ্গ সিআইডি-র একটি দল তাঁর খোঁজে ওডিশার বালাসোর জেলার জলেশ্বরের কামারদায় যায় ৷ ওডিশা পুলিশের সূত্রে খবর, ভানু বাগের স্ত্রী বালাসোরে কামারদায় আত্মগোপন করে রয়েছেন ৷ গত মঙ্গলবারের বিস্ফোরণের ঘটনায় ভানু বাগের ছেলে এবং ভাইপোকে গ্রেফতার করে পুলিশ ৷ অন্যদিকে, প্রায় ৭০ শতাংশ দগ্ধ অবস্থায় শুক্রবার ভোররাতে কটকের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে মূল অভিযুক্ত ভানু বাগের৷

এগরার খাদিকূলের বিস্ফোরণের ঘটনায় সিআইডি তদন্তে নেমে জানতে পেরেছে, ভানু বাগের সঙ্গে কেবল তাঁর ছেলে পৃথ্বীজিৎ এবং ভাইপো ইন্দ্রজিৎ বাগ পালাননি, তাঁর স্ত্রীও ঘটনার দিন সেখান থেকে পালিয়ে যান ৷ তিনি ওডিশার বালাসোরে জলেশ্বরের কামারদা এলাকায় আত্মগোপন করে রয়েছেন ৷ কামারদা পুলিশের সাহায্যে প্রয়াত ভানু বাগের স্ত্রীর খোঁজ শুরু করেছে সিআইডি ৷ দ্রুত তাঁর হদিশ মিলবে বলে আশা করছেন তদন্তকারীরা ৷

Releated Posts

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026

‘আপ সরকার মানুষের কথা ভাবে না’, পাঞ্জাবের অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিন পাইলটের নেতৃত্বে বিক্ষোভ

চণ্ডীগড়, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের শাসক আম আদমি পার্টি (আপ) সরকার মানুষের সমস্যার প্রতি উদাসীন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 15, 2026

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ‘ভাইপো গ্যাং’ জড়িত: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রাক্তন ব্যক্তিগত সহকারী প্রয়াত চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পিছনে ‘ভাইপো গ্যাং’ জড়িত ছিল বলে মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বিধানসভা ভোটের আগে পাঞ্জাবে এসএফজে-এর প্রচার অভিযান বাড়ানোর অভিযোগ, পোস্টার লাগাতে ১০ হাজার টাকা পর্যন্ত

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) রাজ্যজুড়ে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top