News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগরতলায় কল্যাণী এলাকায় মুদির দোকানে দুঃসাহসিক চুরি
Image

আগরতলায় কল্যাণী এলাকায় মুদির দোকানে দুঃসাহসিক চুরি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মে৷৷  শুক্রবার রাতে রাজধানীর কল্যাণী এলাকার এক মুদির দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা সংগঠিত করলো চোরের দল৷ দোকানের পিছন দিয়ে চোরের দোকানে প্রবেশ করে৷ এবং দোকান থেকে ৬ কার্টুন ভোজ্য তেল সহ বিভিন্ন সামগ্রী নিয়ে যায়৷শনিবার সকালে দোকান মালিক হরিরাম সাহা ও নির্মল সাহা দোকান খুলতে এসে ঘটনা প্রত্যক্ষ করে পুলিশকে খবর দেন৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে৷ দোকান মালিক জানান ৫ এপ্রিল রাতে একবার ওনার দোকানে চুরির ঘটনা ঘটে৷ সেই সময় পুলিশকে জানানো হয়৷ পুলিশ ঘটনার তদন্তে নামে৷ কিন্তু তারপর আর কিছু হয়নি৷ তারপর ৬ মে রাতে দ্বিতীয়বার ওনার দোকানে চুরির ঘটনা ঘটে৷ সেইবারও পুলিশকে অবগত করা হয়েছে৷ কিন্তু চুরির ঘটনার কিনারা করতে ব্যর্থ হয়েছে৷ এরই মধ্যে শুক্রবার রাতে তৃতীয়বার চোরের দল ওনার দোকানে চুরির ঘটনা সংগঠিত করেছে৷ এইবারও পুলিশকে অবগত করা হয়েছে৷

Releated Posts

বিদ্যুৎ পরিকাঠামো শক্তিশালীকরণে সরকারের একাধিক পদক্ষেপ: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট: বিদ্যুৎ গ্রাহকদের স্বার্থে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা নিশ্চিত করা এবং প্রতিকূল আবহাওয়ায় বিদ্যুৎ সরবরাহ সচল রাখতে…

ByByReshmi Debnath Aug 27, 2026

তিন বছরে রাজ্যে ১০০৮ হেক্টরের বেশি বনভূমি অবৈধ দখলে, বিধানসভায় তথ্য

আগরতলা, ২৭ আগস্ট: গত তিন বছরে রাজ্যের বিভিন্ন বন জেলায় মোট ১০০৮.২৮২ হেক্টর বনভূমি অবৈধভাবে দখল হয়েছে। বিধানসভায়…

ByByTaniya Chakraborty Aug 27, 2026

আগরতলা-গুয়াহাটি বন্দে ভারত চেয়ে রেলমন্ত্রকে প্রস্তাব, সাব্রুম থেকে ট্রেন চালুর দাবি এখনও অধরা

আগরতলা, ২৭ আগস্ট: ত্রিপুরা ও আসামের মধ্যে দ্রুত ও উন্নত রেল যোগাযোগ গড়ে তুলতে আগরতলা-গুয়াহাটির মধ্যে বন্দে ভারত…

ByByTaniya Chakraborty Aug 27, 2026

পর্যটক আগমনে উল্লেখযোগ্য বৃদ্ধি, বিধানসভায় তথ্য

আগরতলা, ২৭ আগস্ট: ত্রিপুরায় গত তিনটি অর্থ বছরে পর্যটক আগমনের সংখ্যা ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে। বিধানসভায় বিধায়ক অন্তরা সরকার…

ByByTaniya Chakraborty Aug 27, 2026
Scroll to Top