News Flash

  • Home
  • প্রধান খবর
  • হাই কোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছেন, সিবিআইকে জানালেন অভিষেক
Image

হাই কোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছেন, সিবিআইকে জানালেন অভিষেক

কলকাতা, ২০ মে (হি. স.) : কলকাতা হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শীর্ষ আদালতে স্পেশ্যাল লিভ পিটিশন দাখিল করেছেন তিনি। দ্রুত শুনানির আরজি জানান তিনি।

হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলার প্রেক্ষিতে প্রথমে জানিয়েছিলেন, নিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্তের প্রয়োজনে অভিষেককে ইডি এবং সিবিআই করতে পারবে। সেই নির্দেশের বিরুদ্ধে সরাসরি সুপ্রিম কোর্টে যান অভিষেক। শীর্ষ আদালত মামলার বেঞ্চ বদলে দেয়। মামলাটি যায় বিচারপতি অমৃতা সিন্‌হার বেঞ্চে। তিনিও একই কথা বলেন। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশই বহাল রাখেন বিচারপতি সিন্‌হা।

এর পর সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শুক্রবার ডিভিশন বেঞ্চে দ্রুত শুনানির আর্জি জানান অভিষেক। কিন্তু ডিভিশন বেঞ্চ দ্রুত শুনানির আর্জি খারিজ করে দেয়। অভিষেক আবার হাই কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে মামলার দ্রুত শুনানির জন্য আবেদন করেন। কিন্তু সেখানেও আবেদন গ্রাহ্য হয়নি। তার পর শুক্রবারই নোটিস দেয় সিবিআই। শনিবার সকাল ১১ টায় তাঁকে নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়।

সেই অনুযায়ী, নির্ধারিত সময়েই সিবিআই দফতরে পৌঁছে গিয়েছেন অভিষেক। সেই সঙ্গে তিনি সিবিআইকে যে চিঠি দিয়েছেন, তা-ও প্রকাশ্যে এসেছে। সেখানেই কেন্দ্রীয় সংস্থাকে অভিষেক জানিয়েছেন, তিনি হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন।

চিঠিতে অভিষেক জানিয়েছেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ১৯ তারিখ নোটিস দিয়ে তাঁকে ২০ তারিখেই হাজিরার নির্দেশ দিয়েছে। এক দিনেরও কম সময় পাওয়ায় তিনি বিস্মিত।

অভিষেক দু’মাস ব্যাপী তৃণমূলের জনসংযোগ যাত্রা কর্মসূচির মধ্যে ছিলেন। সেই যাত্রা মাঝপথে থামিয়ে তাঁকে হাজিরার জন্য কলকাতায় চলে আসতে হয়েছে। তদন্তে পূর্ণ সহযোগিতা করবেন বলেই যথাসময়ে হাজিরা দিচ্ছেন, চিঠিতে জানান অভিষেক। অভিষেক আরও জানিয়েছেন, তিনি ইতিমধ্যে বিচারপতি সিন্‌হার নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছেন। ২২ মে, সোমবার, শীর্ষ আদালতে তাঁর মামলার দ্রুত শুনানির আর্জিও জানানো হবে।

Releated Posts

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026

‘আপ সরকার মানুষের কথা ভাবে না’, পাঞ্জাবের অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিন পাইলটের নেতৃত্বে বিক্ষোভ

চণ্ডীগড়, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের শাসক আম আদমি পার্টি (আপ) সরকার মানুষের সমস্যার প্রতি উদাসীন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 15, 2026

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ‘ভাইপো গ্যাং’ জড়িত: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রাক্তন ব্যক্তিগত সহকারী প্রয়াত চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পিছনে ‘ভাইপো গ্যাং’ জড়িত ছিল বলে মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বিধানসভা ভোটের আগে পাঞ্জাবে এসএফজে-এর প্রচার অভিযান বাড়ানোর অভিযোগ, পোস্টার লাগাতে ১০ হাজার টাকা পর্যন্ত

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) রাজ্যজুড়ে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top