News Flash

  • Home
  • প্রধান খবর
  • ২০ মে বিরোধীদের সমাবেশ বসছে বেঙ্গালুরুতে, সিদ্দা ও শিবকুমারের শপথ ঘিরে সাজোসাজো রব
Image

২০ মে বিরোধীদের সমাবেশ বসছে বেঙ্গালুরুতে, সিদ্দা ও শিবকুমারের শপথ ঘিরে সাজোসাজো রব

বেঙ্গালুরু, ১৯ মে (হি.স.): বেঙ্গালুরুতে সাজোসাজো রব। ২০ মে, শনিবার কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। একইসঙ্গে ওই দিন কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন ডি কে শিবকুমার। মন্ত্রিসভার আরও কয়েকজন সদস্যও শপথ নেবেন। এনিয়ে দ্বিতীয়বার কর্ণাটকের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিতে চলেছেন সিদ্দারামাইয়া। প্রথম দফায় তিনি মুখ্যমন্ত্রী পদে ছিলেন ২০১৩ থেকে ২০১৮ পর্যন্ত।

কর্ণাটকের মুখ্যমন্ত্রীর শপথে ফের হয়তো দেখা যেতে পারে বিরোধী ‘তারকা’ রাজনীতিকদের ভিড়। অন্তত এমনটাই আশা করছে কংগ্রেস। সূত্রের খবর, কংগ্রেসের সমমনোভাবাপন্ন সহযোগী দলগুলির পাশাপাশি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ভারত রাষ্ট্র সমিতির প্রধান তথা তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও থাকছেন আমন্ত্রিতের তালিকায়।
৫ বছর আগে কর্ণাটকের ‘সৌজন্যে’-ই ভারতীয় রাজনীতি এক সন্ধিক্ষণের সাক্ষী হয়েছিল। জেডিএস-কংগ্রেস জোটের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীর শপথে দেখা গিয়েছিল বিজেপি বিরোধী নেতাদের ‘ঐতিহাসিক’ সমাবেশ। সোনিয়া ও রাহুল গান্ধী, মমতা, সীতারাম ইয়েচুরি, চন্দ্রবাবু নায়ডু, অখিলেশ যাদব, মায়াবতী, শরদ পওয়ারদের দেখা গিয়েছিল এক মঞ্চে। ২০ মে ফের একবার বিরোধীদের সমাবেশ বসতে চলেছে বেঙ্গালুরুতে।

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top