News Flash

  • Home
  • প্রধান খবর
  • প্রতিবেশীসুলভ সম্পর্কের জন্য সন্ত্রাসবাদ মুক্ত অনুকূল পরিবেশ তৈরির দায়িত্ব ইসলামাবাদের, জাপানে মন্তব্য নরেন্দ্র মোদীর
Image

প্রতিবেশীসুলভ সম্পর্কের জন্য সন্ত্রাসবাদ মুক্ত অনুকূল পরিবেশ তৈরির দায়িত্ব ইসলামাবাদের, জাপানে মন্তব্য নরেন্দ্র মোদীর

নয়াদিল্লি, ১৯ মে (হি. স.) : পাকিস্তানের সঙ্গে ‘স্বাভাবিক ও প্রতিবেশীসুলভ সম্পর্ক’ই বজায় রাখতে চায় ভারত। কিন্তু সন্ত্রাসবাদ থেকে মুক্ত একটি অনুকূল পরিবেশ তৈরি করা এবং প্রয়োজনীয় পদক্ষেপ করাটা ইসলামাবাদের দায়িত্ব। জি-৭ সম্মেলনে যোগ দিতে হিরোশিমায় পৌঁছে এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।

উল্লেখ্য, পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসার ক্ষেত্রে বারবার ভারত জানিয়েছে সন্ত্রাসে উসকানি দেওয়া ও আলোচনা করা- একসঙ্গে করে যেতে পারে না পাকিস্তান। বারবারই সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগ তুলে ইসলামাবাদকে কাঠগড়ায় তুলেছে নয়াদিল্লি। জি-৭ সম্মেলনেও পাকিস্তানের সন্ত্রাসবাদ প্রীতি নিয়ে সরব ভারত । শুক্রবারই জি-৭ সম্মেলনে যোগ দিতে হিরোশিমায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । সেখানে এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী পাকিস্তান সম্পর্কে এক প্রশ্নের জবাবে বলেন, ভারত প্রতিবেশী দেশটির সঙ্গে স্বাভাবিক সম্পর্কই রাখতে চায়। কিন্তু ”সন্ত্রাসবাদ ও শত্রুতামুক্ত পরিবেশ তৈরি করাটা পাকিস্তানের দায়িত্ব” । কেবল পাকিস্তানই নয়, চিনের সঙ্গে সম্পর্কও উঠে আসে আলোচনায়। তিনি জানিয়ে দেন, ভারত তার সার্বভৌমত্ব ও মর্যাতা রক্ষায় সম্পূর্ণ ভাবে প্রস্তুত ও প্রতিজ্ঞাবদ্ধ। মোদীর কথায়, ”চিনের সঙ্গে সাধারণ দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখতে গেলে সীমান্তে শান্তি বজায় রাখাটা আগে দরকার। চিনের সঙ্গে ভারতের সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করছে পারস্পরিক সম্মান, পারস্পরিক স্বার্থ ও সংবেদনশীলতার উপরে।”

Releated Posts

পাকিস্তান সেনার প্রতি আস্থা সংকট, আসিম মুনিরের পাশে সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে দাঁড় করানোর চেষ্টা

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তান সেনাবাহিনীর প্রতি আস্থা সংকটের মধ্যেই সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে প্রকাশ্যে সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের…

ByByNews Desk Sep 9, 2026

কড়া নিরাপত্তায় রাজস্থানের ১৬২টি পুরসভায় শুরু প্রথম দফার ভোটগ্রহণ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কড়া নিরাপত্তার মধ্যে বুধবার সকাল ৭টা থেকে রাজস্থানের নগর স্থানীয় সংস্থা নির্বাচনের প্রথম দফার…

ByByNews Desk Sep 9, 2026

‘নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ফাঁক’: মোদির মুম্বই অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ২ ভুয়ো পরিচয়ধারী গ্রেফতার

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা আগে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড়…

ByByNews Desk Sep 8, 2026

‘এক-দু’টি ট্রেন, তারপর সারা বছর ঢাকঢোল’: পুরনো ও বর্তমান রেল পরিকাঠামোর তুলনা মোদির

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সালের পর ভারতে রেল পরিকাঠামোর দ্রুত সম্প্রসারণের সঙ্গে পূর্বতন ইউপিএ-নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের সময়ের…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top