News Flash

  • Home
  • প্রধান খবর
  • অভিষেক সেরেল্যাক বেবি, কটাক্ষ জিতেন্দ্র তেওয়ারীর
Image

অভিষেক সেরেল্যাক বেবি, কটাক্ষ জিতেন্দ্র তেওয়ারীর

দুর্গাপুর, ১৯ মে (হি. স.) ‘অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন নেতা নয়। মানুষ যেভাবে বড় হয়েছে, সেভাবে হয়নি। সেরেল্যাক বেবি। আসানসোলের নেতাদের ব্যাটরী চার্জ দিতে এসেছিল।’ শুক্রবার অন্ডালে এক কর্মসূচীতে যোগ দিতে এসে এভাবেই কটাক্ষ করলেন বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি।

প্রসঙ্গত, সাম্প্রতি ডব্লউবিসিএস পরীক্ষায় হিন্দী, উর্দু, সাঁওতালি ভাষায় প্রশ্নপত্র তুলে দেওয়ার প্রতিবাদে সরব হয়েছেন জিতেন্দ্র তেওয়ারী। এদিন দুর্গাপুরে তিনি এক সাংবাদিক সম্মেলনও করেন। সেখানে রাজ্য সরকারের উদাসীনতা ও দ্বিচারিতাকে কড়া ভাষায় আক্রমন করেন। তিনি বলেন,” পশ্চিমবঙ্গে বাংলা শেখাটা জরুরী। আমরাও শিখেছি। কিন্তু, হিন্দীভাষী স্কুলে বাংলা শিক্ষা তুলে দিয়েছেন। এখন ডব্লউবিসিএস পরীক্ষায় হিন্দী, উর্দু, সাঁওতালি ভাষায় প্রশ্নপত্র তুলে দেওয়া র নির্দেশ দিয়েছে। বাংলা ভাষায় হিন্দীভাষীদের পরীক্ষা দেওয়া সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বাংলা শেখানো বন্ধ, আবার বাংলায় প্রশ্ন যদি দেয়, স্বাভাবিক ভাবে হিন্দী ভাষাবাষিদের সমস্যা হবে।” দুদিন আগে নব জোয়ার কর্মসূচীতে এসে লাউদোহার জনসভা থেকে জিতেন্দ্র তেওয়ারীকে বড় কয়লা চোর বলে আক্রমন করে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার পাল্টা জবাবে অন্ডালের এক কর্মসূচীতে এসে জিতেন্দ্র তেওয়ারী বলেন,” অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন নেতা নয়। মানুষ যেভাবে বড় হয়েছে, সেভাবে হয়নি। সেরেল্যাক বেবি।”
তিনি আরও বলেন,” নব জোয়ারের নামে আসানসোল- দুর্গাপুরের নেতাদের ব্যাটারি চার্জ দিতে এসেছিলেন। তাতে কোন লাভ হবে না। এখানের নেতাদের ফিউজ আমাদের হাতে আছে। যেকোনো সময় খুলে নেব।”

Releated Posts

শিক্ষা ও প্রশাসনিক সংস্কারের ওপর জোর সোনম ওয়াংচুকের, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে গণতন্ত্রের জয় বলে মন্তব্য

গুরুগ্রাম, ২৫ জুলাই(আইএএনএস) : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামোতে ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তার…

ByBySandeep Biswas Jul 25, 2026

বিহার বন্‌ধে অশান্তি: পাটনায় পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষ, রাজ্যজুড়ে জনজীবনে ব্যাঘাত

পাটনা, ২৫ জুলাই (আইএএনএস) : ছাত্র সংগঠনগুলির ডাকা বিহার বন্‌ধকে ঘিরে শনিবার পাটনায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। শহরের…

ByBySandeep Biswas Jul 25, 2026

বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতায় কৃষকদের পাশে বিজেপি, বিকল্প স্থান চাইলেন বি.ওয়াই. বিজয়েন্দ্র

বেঙ্গালুরু, ২৫ জুলাই (আইএএনএস): বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য কৃষিজমি অধিগ্রহণের প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের সমর্থন জানালেন…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রিয়াঙ্কা গান্ধী: ‘দেশের যুবসমাজের কণ্ঠস্বর কেউ কখনও স্তব্ধ করতে পারবে না’

ওয়েনাড়, ২৫ জুলাই (আইএএনএস): দেশজুড়ে পরীক্ষায় অনিয়মের অভিযোগে জবাবদিহির দাবিতে চলা বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top