News Flash

  • Home
  • দিনের খবর
  • চিনে পাহাড়ি রাস্তা থেকে গাড়ি উল্টে নিহত ১১
Image

চিনে পাহাড়ি রাস্তা থেকে গাড়ি উল্টে নিহত ১১

বেজিং, ১৯ মে (হি. স.) চিনের দক্ষিণাঞ্চলে একটি গাড়ি পাহাড়ি রাস্তা থেকে উল্টে পানিতে পড়ে গেছে। এ ঘটনায় কমপক্ষে ১১ যাত্রী নিহত হয়েছেন। ভিয়েতনামের সঙ্গে চিনের সীমান্তের কাছে একটি পাহাড়ি অঞ্চলে দুর্ঘটনা ঘটে।

চিনের গুয়াংজি প্রদেশে স্থানীয় সময় শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গাড়িটিতে ১৪ জন যাত্রী ছিলেন। বিষয়টি নিশ্চিত করে একটি প্রাথমিক সূত্র বলছে, দুর্ঘটনায় তিনজন বেঁচে থাকা ছাড়া, বাকি ১১ জনই নিহত হয়েছেন। দুর্ঘটনাস্থলে উদ্ধার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ঘটনার তদন্ত চলছে।
নিরাপত্তা নিয়ন্ত্রণের অভাবে চিনে সড়ক দুর্ঘটনা সাধারণ ঘটনা। গত জানুয়ারিতে, দেশটির পূর্ব জিয়াংসি প্রদেশে সড়ক দুর্ঘটনায় ১৯ জন মারা যান। আহত হন ২০ জন।

Releated Posts

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026

খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার

কলকাতা, ১০ জুন (আইএএনএস): খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে বুধবার গ্রেফতার করা হল কলকাতা পুরসভার (কেএমসি) তৃণমূল…

ByByNews Desk Jun 10, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে বাধা, রাঁচিতে অনির্দিষ্টকালের অনশন শুরু ১৭ ঝাড়খণ্ড আন্দোলনকারীর

রাঁচি, ১০ জুন (আইএএনএস): পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনের আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বুধবার রাঁচিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে…

ByByNews Desk Jun 10, 2026

বেলডাঙা হিংসা মামলায় এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১০ জুন (আইএএনএস): চলতি বছরের জানুয়ারিতে মুর্শিদাবাদের বেলডাঙায় সংঘটিত হিংসা ও অশান্তির ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top