News Flash

  • Home
  • বিনোদন
  • টাইগার জখমি হ্যায়….’, ছবি পোস্ট সলমনের
Image

টাইগার জখমি হ্যায়….’, ছবি পোস্ট সলমনের


মুম্বই, ১৮ মে (হি. স.) : ‘টাইগার ৩’-এর শুটিংয়ের মাঝে গুরুতর আহত সলমন খান। ছবি শেয়ার করে নিজেই ভক্তদের দুঃসংবাদ দিলেন ভাইজান।

বৃহস্পতিবার বিকেলে সলমন নিজের ইনস্টাগ্রামে যে ছবি শেয়ার করেছেন, তা দেকে শোরগোল পড়ে গিয়েছে। সেখানেই দেখা গেল, উন্মুক্ত শরীর। ক্যামেরার দিকে পিছন ঘুরে দাঁড়িয়ে রয়েছেন ভাইজান। তবে নজর কাড়ল, অভিনেতার কাঁধের টেপ। সাধারণত, চোটের কারণে চিকিৎসকদের পরামর্শে এইধরণের টেপ ব্যবহার করা হয়।

ছবির ক্যাপশনে সলমন লিখেছেন- “যখন কেউ ভাবে যে সে সারা বিশ্বের ওজন তাঁর নিজের কাঁধে তুলে নিয়েছে, তখন আমি তাঁকে বলি আগে পাঁচ কিলোর ডাম্বল তুলে দেখাও।” সেই সঙ্গে সিনেম্যাটিক স্টাইলে যোগ করেন- ‘টাইগার জখমি হ্যায়..’, অর্থাৎ ‘টাইগার আহত’।

সূত্রের খবর, মাড আইল্যান্ডে শুট করতে গিয়েই বিপত্তি ঘটে। কাঁধে চোট পান সলমন খান। আপাতত বিশ্রামে রয়েছেন অভিনেতা। তবে চিন্তার রেশ কাটেনি ভাইজান-ভক্তদের। বলিউড সুপারস্টারের পোস্টের কমেন্ট বক্সে উঁকি দিয়েই তা বেশ বোঝা গেল। কেউ সলমন খানের দ্রুত আরোগ্য কামনা করেছেন। আবার কারও মন্তব্য, “আহত বাঘ সবথেকে বেশি ভয়ঙ্কর।” চলতি বছরের নভেম্বর মাসেই মুক্তি পাচ্ছে ‘টাইগার ৩’।

Releated Posts

চেন্নাইয়ে গাড়ি দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা এ.আর. রহমানের ছেলে আমিনের, সামান্য চোট

চেন্নাই, ১০ আগস্ট (আইএএনএস): চেন্নাইয়ে গাড়ি দুর্ঘটনায় অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পেলেন বিশ্বখ্যাত সঙ্গীত পরিচালক এ.আর.…

ByByNews Desk Aug 10, 2026

অস্ত্রোপচারের টেবিলেও গান, ব্যথার মধ্যেই সুর তুললেন সোনু নিগম

মুম্বই, ৯ আগস্ট (আইএএনএস): অস্ত্রোপচারের টেবিলেও গানের সুরে মেতে উঠলেন জনপ্রিয় গায়ক সোনু নিগম। চিকিৎসার ব্যথার মধ্যেও চিকিৎসক…

ByByNews Desk Aug 9, 2026

বিবাহবিচ্ছেদের মামলা প্রত্যাহার করলেন মুখ্যমন্ত্রী বিজয়ের স্ত্রী সঙ্গীতা, আইনি লড়াইয়ের ইতি

চেন্নাই, ৭ আগস্ট(আইএএনএস): নাটকীয় মোড় নিল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী, অভিনেতা-থেকে-রাজনীতিক হওয়া বিজয় এবং তাঁর স্ত্রী সঙ্গীতার বৈবাহিক সম্পর্কের আইনি…

ByBySandeep Biswas Aug 7, 2026

কলকাতার হাসপাতালে অসুস্থ মিঠুন চক্রবর্তীকে দেখতে গেলেন বাংলার মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ৭ আগস্ট (আইএএনএস): কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি অভিনেতা-রাজনীতিক ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর সঙ্গে শুক্রবার দেখা…

ByByTaniya Chakraborty Aug 7, 2026
Scroll to Top