News Flash

  • Home
  • প্রধান খবর
  • অমৃত মহোৎসবে ধরোহরদের সংরক্ষণের পাশাপাশি নয়া সাংস্কৃতিক পরিকাঠামোও তৈরি করা হচ্ছে : প্রধানমন্ত্রী
Image

অমৃত মহোৎসবে ধরোহরদের সংরক্ষণের পাশাপাশি নয়া সাংস্কৃতিক পরিকাঠামোও তৈরি করা হচ্ছে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৮ মে (হি.স.): অমৃত মহোৎসবের এই সময়কালে ধরোহরদের সংরক্ষণের পাশাপাশি নয়া সাংস্কৃতিক পরিকাঠামোও তৈরি করা হচ্ছে। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার দিল্লির প্রগতি ময়দানে আন্তর্জাতিক মিউজিয়াম এক্সপো ২০২৩-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী মোদী। এই অনুষ্ঠানে তিনি বলেছেন, আমরা যখন কোনও সংগ্রহশালায় যাই, তখন মনে হয় যে অতীতের সঙ্গে, সেই সময়ের সঙ্গে আমাদের পরিচয় হচ্ছে, সাক্ষাৎকার হচ্ছে। সংগ্রহশালা থেকে আমরা যেমন অতীত থেকে প্রেরণা পাই, তেমনই ভবিষ্যতের প্রতি কর্তব্যবোধ তৈরি হয়।

প্রধানমন্ত্রী বলেছেন, এই অনুষ্ঠান অবশ্যই ‘ভারতের মিউজিয়াম ওয়ার্ল্ড’-এ একটি টার্নিং পয়েন্ট হয়ে উঠবে। শতাব্দীর পর শতাব্দী ধরে ঔপনিবেশিক শক্তির ফলে ভারতের অনেক ক্ষতি হয়েছে, বিগত ৯ বছরে প্রায় ২৪০টি প্রাচীন নিদর্শন ভারতে ফিরিয়ে আনা হয়েছে। এই সময়ের আগে, এই সংখ্যাটি ২০ পর্যন্ত পৌঁছায়নি। প্রধানমন্ত্রী আরও বলেছেন, “আমি নিশ্চিত আমরা অতীতের সঙ্গে নিজেদের সংযোগ অটুট রাখার পাশাপাশি ভবিষ্যতের জন্য কাজ করে যাব। আমরা আমাদের প্রাচীন ঐতিহ্যকে ধরে রাখব এবং নতুন করে গড়ে তুলব।”

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top