News Flash

  • Home
  • প্রধান খবর
  • বেআইনি বাজি কারখানার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা, তল্লাশি, ৬ দফা নির্দেশ নবান্নের
Image

বেআইনি বাজি কারখানার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা, তল্লাশি, ৬ দফা নির্দেশ নবান্নের


কলকাতা, ১৮ মে (হি. স.) : পূর্ব মেদিনীপুরের এগরায় বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনার পর সতর্ক প্রশাসন। নবান্নের তরফে দাখিল ছয় দফা নির্দেশ বৃহস্পতিবার দেওয়া হয়েছে পুলিশ সুপার এবং কমিশনারদের।

নবান্নের নির্দেশ, রাজ্যের সমস্ত বেআইনি বাজি কারখানার বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি, বেআইনি বাজি কারখানার কর্মীদের বিকল্প কর্মসংস্থান তৈরির কথাও বলা হয়েছে।নবান্নের নির্দেশিকায় পুলিশ সুপার এবং কমিশনারদের বলা হয়েছে, বেআইনি বাজি তৈরির সঙ্গে যুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। নিয়ম বহির্ভূত ভাবে চলা বাজি কারখানাগুলিতে তল্লাশি চালিয়ে বন্ধ করে দিতে হবে তা। নিয়ম মেনে বেআইনি বাজি বাজেয়াপ্ত করতে হবে। বাজেয়াপ্ত করা বাজি কী ভাবে নষ্ট করতে হবে তা-ও জানিয়েছে নবান্ন।

তাতে বলা হয়েছে, বাজেয়াপ্ত বাজি আদালতের নির্দেশ মেনে নষ্ট করতে হবে। বিপুল পরিমাণ বাজি উদ্ধার হলে প্রয়োজনে অল্প অল্প করে তা নষ্ট করতে হবে। বেআইনি বাজি প্রস্তুতকারকেরা যাতে আবার একই কাজ না করেন তা স্থানীয় থানাকে নিশ্চিত করতে হবে বলেও নির্দেশ নবান্নের। এগরার ক্ষেত্রে দেখা গিয়েছিল, মূল অভিযুক্ত ভানু বাগ আগেও বাজি কারখানা চালাতেন। তার পর গ্রেফতার হন। মুক্তি পেয়েই আবার তিনি বাজির কারবার শুরু করে দেন। ভবিষ্যতে তার পুনরাবৃত্তি রুখতে নবান্ন স্পষ্ট জানিয়েছে, বেআইনি বাজি প্রস্তুতকারকেরা যাতে আবার একই কাজ না করে তা দেখতে হবে স্থানীয় থানাকেই।

এই ধরনের বাজি কারখানায় শ্রমিকের কাজ করেন স্থানীয় বাসিন্দাদের একটি অংশ। রাতারাতি কারখানা বন্ধ হলে তাঁদের রুজিরোজগারের প্রশ্ন উঠবে। তাই নবান্নের নির্দেশ, প্রয়োজন মনে করলে স্থানীয় প্রশাসনের সাহায্য নিয়ে কর্মীদের অন্যত্র পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। যাতে তারা বেআইনি বাজি কারখানায় কাজ না করেও সুস্থ ভাবে জীবনধারণ করতে পারেন। সর্বোপরি সাধারণ মানুষকে সচেতন করার পরামর্শ পুলিশ প্রশাসনকে দিয়েছে নবান্ন।

Releated Posts

একমাত্র নির্ভরযোগ্য সাক্ষীর জবানবন্দিতেই দণ্ড বহাল রাখা যায়: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১২ মে (আইএএনএস): একমাত্র নির্ভরযোগ্য সাক্ষীর জবানবন্দির ভিত্তিতেও দোষী সাব্যস্ত করা সম্ভব, এই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ জানিয়ে ১৯৯৮…

ByByTaniya Chakraborty May 12, 2026

নীট প্রশ্নফাঁস মামলার তদন্ত নিয়ে প্রশ্ন গেহলটের, রাজস্থান সরকারের ভূমিকা নিয়ে সরব প্রাক্তন মুখ্যমন্ত্রী

জয়পুর, ১২ মে (আইএএনএস): ন্যাশনাল এলিজিবিলিটি-কাম-এন্ট্রান্স টেস্ট (নীট) পরীক্ষা বাতিলের পর মঙ্গলবার প্রশ্নফাঁস মামলার তদন্ত ও পরিচালনা নিয়ে…

ByByTaniya Chakraborty May 12, 2026

সাইবার সুরক্ষিত ভারত গড়তে প্রতিশ্রুতিবদ্ধ কেন্দ্র, ডিজিটাল জালিয়াতি রুখতে স্বরাষ্ট্র মন্ত্রক-আরবিআইএইচ চুক্তি

নয়াদিল্লি, ১২ মে (আইএএনএস): সাইবার অপরাধ ও ডিজিটাল আর্থিক জালিয়াতি মোকাবিলায় বড় পদক্ষেপ নিল কেন্দ্র সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র…

ByByTaniya Chakraborty May 12, 2026

মুখ্যমন্ত্রী নির্বাচন ঘিরে জোটে অস্বস্তি, জরুরি বৈঠক ডাকল আইইউএমএল

মালাপ্পুরম (কেরল), ১২ মে (আইএএনএস): কেরলে ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্টের (ইউডিএফ) জোরালো জয়ের নয় দিন পরেও মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা…

ByByTaniya Chakraborty May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top