News Flash

  • Home
  • দেশ
  • এগরা বিস্ফোরণে ধৃত ভানুর ভাইপোকে সিআইডি হেফাজতের নির্দেশ

এগরা বিস্ফোরণে ধৃত ভানুর ভাইপোকে সিআইডি হেফাজতের নির্দেশ


পূর্ব মেদিনীপুর, ১৮ মে (হি. স.) : এগরায় অবৈধ বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মূল অভিযুক্ত ভানু বাগের ভাইপো ইন্দ্রজিৎ বাগকে পাঠানো হল সিআইডি হেফাজতে। বৃহস্পতিবার ধৃত ইন্দ্রজিৎকে কাঁথি আদালতে হাজির করানো হয়। বিচারক তাঁকে ৮ দিনের জন্য সিআইডি হেফাজতে রাখার নির্দেশ দেন। ধৃতের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে।

এদিন দুপুরে ইন্দ্রজিৎকে হাজির করানো হয় কাঁথি আদালতে। পুলিশের দাবি, ইন্দ্রজিৎ এগরাতেই ছিলেন। কাঁথি আদালতের লিগ্যাল সেলের আইনজীবী চন্দ্রশেখর দাস বলেন, ‘‘ইন্দ্রজিৎ বাগকে আজ কাঁথি মহকুমা আদালতে নিয়ে আসা হয়। সেখানে সিআইডির তরফে হেফাজতে নেওয়ার আবেদন করা হয়। বিচারক সব পক্ষের বক্তব্য শুনে ধৃতকে ৮ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। ধৃতের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য নিয়ে কারবার, মৃত্যু হতে পারে এমন কাজ, দমকল আইন ইত্যাদি একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।’’ আগামী ২৬ মে তাঁকে আবার কাঁথি আদালতে হাজির করানো হবে।

এই মামলার মূল অভিযুক্ত তথা অবৈধ বাজি কারখানার মালিক ভানু মারাত্মক জখম অবস্থায় ওড়িশার কটকের রুদ্র হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর ছেলেও জখম। সেই কারণে তাঁদের এই মুহূর্তে রাজ্যে ফিরিয়ে আনা সম্ভব নয় বলেই মনে করছে পুলিশ। তাই কটকের হাসপাতালে অভিযুক্তদের পুলিশি নজরদারিতে রাখা হয়েছে।

Releated Posts

সিইসি জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার শনিবারের মধ্যে পদত্যাগ না করলে আগামী ২…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এনইপি শিক্ষার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তা ও সৃজনশীলতাকে গুরুত্ব দেয়: প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০ শিক্ষাব্যবস্থার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা, পরীক্ষামূলক শিক্ষা এবং সমস্যা সমাধানের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সিইসি-কে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনায় বিজেপি, ‘ভাষা অনভিপ্রেত’ দাবি নেতাদের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে লোকসভার বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মেক ইন ইন্ডিয়া’র প্রভাব সর্বক্ষেত্রে দৃশ্যমান, বললেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের ১২ বছর পূর্তি উপলক্ষে এর সাফল্য ও বিভিন্ন ক্ষেত্রে প্রভাবের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top