News Flash

  • Home
  • প্রধান খবর
  • কর্ণাটকে সরকার গঠনের বিষয়ে আলোচনা করতে আজ দিল্লি পৌঁছবেন ডিকে শিবকুমার
Image

কর্ণাটকে সরকার গঠনের বিষয়ে আলোচনা করতে আজ দিল্লি পৌঁছবেন ডিকে শিবকুমার

নয়াদিল্লি, ১৬ মে (হি.স.) : কর্ণাটক কংগ্রেসের সভাপতি ডি কে শিবকুমার রাজ্যে সরকার গঠনের বিষয়ে দলীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করতে আজ মঙ্গলবার রাজধানী দিল্লি পৌঁছাবেন৷ শিবকুমারের ভাই এবং বেঙ্গালুরু গ্রামীণ কংগ্রেস সাংসদ ডি কে সুরেশ সাংবাদিকদের এই খবর জানিয়েছেন। দলের নেতৃত্ব সোমবার ডি কে শিবকুমার এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে দিল্লিতে ডেকেছে। বিকেলে দিল্লি পৌঁছেছিলেন সিদ্দারামাইয়া। স্বাস্থ্যের কারণে শেষ মুহূর্তে সফর বাতিল করেছিলেন শিবকুমার। গত সন্ধ্যায় ডি কে সুরেশ, স্পিকার মল্লিকার্জুন খাড়গের সাথে তার বাসভবনে দেখা করার পরে সাংবাদিকদের বলেন, তাঁর ভাই মঙ্গলবার দিল্লি পৌঁছাবেন।

প্রসঙ্গত, কর্ণাটকের ২২৪ টি বিধানসভা আসনের মধ্যে ১৩৫টি জিতে সরকার গঠনের পথে এগিয়েছে। তবে কংগ্রেস এখন মুখ্যমন্ত্রী নির্বাচন করার চ্যালেঞ্জের মুখোমুখি।

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top