News Flash

Image

বিদ্যুতের প্রিপেইড মিটার প্রত্যাহার করার দাবিতে শিলচরে উত্তাল প্রতিবাদ

শিলচর (অসম), ১৫ মে (হি.স.) : প্রিপেইট মিটার প্রত্যাহারের দাবিতে আজ সোমবার নাগরিকদের উত্তাল প্রতিবাদে কেঁপে উঠেছে কাছাড় জেলা সদর-শহর শিলচর। শিলচরে অবস্থিত শহিদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে জমায়েত হয়ে শতাধিক নাগরিক কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

প্রিপেইড মিটারের বিরোধিতা করে শিলচরে নাগরিকদের প্রতিবাদ মিছিল বের হতেই পুলিশ মিছিলে বাধা প্রদান করায় পরিস্থিতি জটিল আকার ধারণ করে। মিছিল চলাকালীন পুলিশ ও জনতার মধ্যে ঠেলাধাক্কা ও হাতাহাতি শুরু হয়।

তবে পুলিশকে পেছনে ফেলে শতাধিক মানুষের মিছিল এগিয়ে নিয়ে শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করে। শেষে কাছাড়ের জেলাশাসক কার্যালয়ের সামনে এসে বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে জেলাশাসককে স্মারকপত্র প্রদান করা হয়। অতি সত্বর প্রিপেইড মিটার প্রত্যাহার করা না হলে আগামীতে আন্দোলন আরও বৃহৎ আকার ধারণ করবে বলে এদিন কড়া ভাষায় সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। মিছিলে কংগ্রেস, এআইডিএসও, আম আদমি পার্টি ও বিভিন্ন সংগঠন সহ শহরের বেশ কয়েকজন শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী পা মিলিয়েছেন।

Releated Posts

মণিপুরে অপহৃত ৬ নাগা গ্রামবাসীর দেহ উদ্ধার, চাঞ্চল্য রাজ্যজুড়ে

ইম্ফল, ১০ জুন (আইএএনএস) : মণিপুরের কাঙপোকপি জেলায় গত ১৩ মে অপহৃত হওয়া নাগা সম্প্রদায়ের ছয় গ্রামবাসীর মৃতদেহ…

ByBySandeep Biswas Jun 10, 2026

ছয় মাসের জন্য মন্ত্রী-আমলা-জনপ্রতিনিধিদের বিদেশ সফরে স্থগিতাদেশ, ব্যয় সংযমে কড়া পদক্ষেপ মেঘালয় সরকারের

শিলং, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় নিয়ন্ত্রণ ও আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল মেঘালয় সরকার। আগামী…

ByByNews Desk Jun 10, 2026

কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রীর সঙ্গে বৈঠকে মণিপুরের মুখ্যমন্ত্রী, জাতীয় সড়ক প্রকল্পে দ্রুত অনুমোদনের আর্জি

নয়াদিল্লি/ইম্ফল, ১০ জুন (আইএএনএস): মণিপুরের মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিং বুধবার কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করি-র…

ByByNews Desk Jun 10, 2026

ভারত-ইউরোপীয় ইউনিয়ন সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে অসম: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৯ জুন (আইএএনএস): বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা এবং কৌশলগত অবস্থানের কারণে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে সম্পর্ক…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top