News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • পরিস্রুত পানীয় জল থেকে বঞ্চিত করিমগঞ্জের লঙ্গাই বেতাইলকরিমগঞ্জ জনস্বাস্থ্য কারিগরি কার্যালয়ের সামনে অভিনব প্রতিবাদ মহিলাদের
Image

পরিস্রুত পানীয় জল থেকে বঞ্চিত করিমগঞ্জের লঙ্গাই বেতাইলকরিমগঞ্জ জনস্বাস্থ্য কারিগরি কার্যালয়ের সামনে অভিনব প্রতিবাদ মহিলাদের

করিমগঞ্জ (অসম), ১৫ মে (হি.স.) : পরিস্রুত পানীয় জল সরবরাহ বন্ধ দীর্ঘদিন থেকে। করিমগঞ্জ পুরসভা, জনস্বাস্থ্য ও কারিগরি কর্তাদের অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। ফলে বাধ্য হয়ে আন্দোলনে নামলেন করিমগঞ্জের লঙ্গাই বেতাইল এলাকার শতাধিক মহিলা।

আজ সোমবার কলসি, বালতি হাতে নিয়ে অভিনব প্রতিবাদ সাব্যস্ত করেন লঙ্গাই এলাকার শতাধিক মহিলা। নির্দিষ্ট সূচি অনুযায়ী আজ সকালে একসঙ্গে জমায়েত হয়ে হাতে হাতে কলসি, বালতি নিয়ে জনস্বাস্থ্য ও কারিগরি কার্যালয়ের সামনে বসে বিভিন্ন স্লোগান দিয়ে তাঁরা এক করে তুলেন কার্যালয় চত্বর।
ক্ষুব্ধ মহিলারা বলেন, জল ছাড়া মানুষ বাঁচতে পারে না। আর লঙ্গাই বেতাইল এলাকার দশ নম্বর ওয়ার্ডের প্রধান সমস্যা হচ্ছে পানীয় জল। দীর্ঘদিন থেকে পানীয় জল সরবরাহ বন্ধ। তাই বাধ্য হয়ে তাঁদেরকে নটিখালের নোংরা জল ব্যবহার করতে হচ্ছে। এতে নানাবিধ রোগে আক্রান্ত হচ্ছে শিশু থেকে প্রবীণরা। তাঁরা বলেন, জল সংকট নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। দীর্ঘদিন ধরে এই সমস্যা থাকলেও তার সমাধান করতে ব্যর্থ করিমগঞ্জ পুরসভা। তাই তাঁরা বাধ্য হয়ে পথে নেমেছেন। শীঘ্র এই সমস্যার সমাধান যদি না হয়, তা-হলে গণতান্ত্রিক পদ্ধতিতে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামবেন।

Releated Posts

সিকিমের বাজেটকে স্বাগত বিজেপির, রাজস্ব বৃদ্ধি ও কর্মসংস্থানে আরও জোর দেওয়ার দাবি

গ্যাংটক, ২৭ জুলাই (আইএএনএস): সিকিম সরকারের ২০২৬-২৭ অর্থবর্ষের ১৮,৪৫৫ কোটি টাকার বাজেটকে উন্নয়নমুখী বলে স্বাগত জানিয়েছে রাজ্য বিজেপি।…

ByByNews Desk Jul 27, 2026

মণিপুরে জঙ্গি ও মাদকবিরোধী অভিযানে সাফল্য, গ্রেফতার ৫ জঙ্গি ও ২ মাদক পাচারকারী; উদ্ধার বিপুল অস্ত্র-মাদক

ইম্ফল, ২৬ জুলাই (আইএএনএস): গত ২৪ ঘণ্টায় মণিপুরের বিভিন্ন জেলায় পৃথক অভিযানে পাঁচ জঙ্গি এবং দুই মাদক পাচারকারীকে…

ByByNews Desk Jul 26, 2026

অসমে বন্যা পরিস্থিতির উন্নতি, একাধিক এলাকায় নামছে জল; ত্রাণ ও উদ্ধারকাজ জোরকদমে চলছে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৬ জুলাই (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রবিবার জানিয়েছেন, রাজ্যের আপার অসমের বন্যা পরিস্থিতির ধীরে ধীরে…

ByByNews Desk Jul 26, 2026

মণিপুরের লোকতাক এখন মহাবিশ্বেও উজ্জ্বল, তরুণ বিজ্ঞানীর সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): মণিপুরের বিজ্ঞানী ড. রোনাল্ডো লাইশরাম-এর অসাধারণ বৈজ্ঞানিক সাফল্যের প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন,…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top