News Flash

  • Home
  • প্রধান খবর
  • জামিন পেতে ফের অসুস্থতার যুক্তি সাজাচ্ছেন অনুব্রত
Image

জামিন পেতে ফের অসুস্থতার যুক্তি সাজাচ্ছেন অনুব্রত

নয়াদিল্লি, ১৫ মে (হি. স.) : শারীরিক অসুস্থতার কারণ দর্শিয়ে অনুব্রত মণ্ডল আদালতে আবেদন করতে চলেছেন। সোমবার তিনি তাঁর আইনজীবীর সঙ্গে ভার্চুয়ালি কথা বলেন। সূত্রের খবর, ৩০ মিনিটের এই কথোপকথনে কীভাবে জামিন মিলবে চলে তার শলা-পরামর্শ।

তিহারে বসে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল একাধিকবার আদালতে জামিনের আবেদন করেছিলেন। তবে লাভের লাভ কিছুই হয়নি। যদিও, হাল ছাড়তে নারাজ কেষ্ট মণ্ডল। সূত্রের খবর, আগামী দু থেকে তিনদিনের মধ্যে রাউস অ্যাভিনিউ আদালতে জামিনের আবেদন করতে পারেন অনুব্রত মণ্ডল। অসুস্থতার যুক্তি দেখিয়েই তিনি সেই আবেদন করবেন বলে খবর।

সূত্রের খবর, ইতিমধ্যেই নাকি অনুব্রতর মেডিক্যাল রিপোর্ট প্রস্তুত করে ফেলেছেন আইনজীবীরা। এ দিন, সংবাদ মাধ্যমে কেষ্ট মণ্ডল জানান, শনিবার সুকন্যার সঙ্গে দেখা হয়েছে তাঁর। মেয়ে ঠিক আছেন বলেও দাবি করেন তিনি।

এক মাসেরও বেশি সময় হয়ে গিয়েছে তিহাড় জেলে রয়েছেন অনুব্রত মণ্ডল। ইডি গ্রেফতার করার পর দিল্লি নিয়ে যাওয়া হয়েছিল গরু পাচার-কাণ্ডের অন্যতম অভিযুক্ত অনুব্রতকে। কেষ্ট মণ্ডল বারবার বলেছেন তাঁর শরীর ভাল নেই। কয়েকদিন আগে আসানসোল আদালতে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার সময়ও ‘শরীর ঠিক নেই’বলে জানিয়েছিলেন দাপুটে তৃণমূল নেতা। সঙ্গে শারীরিক অসুস্থতার কথা তুলে ধরেন তিনি।’

বস্তুত, বর্তমানে তিহাড় জেলের মেডিক্যাল ওয়ার্ডে রয়েছেন তিনি। তবে আসানসোল সংশোধনাগারে থাকার সময়ও তিনি বলেছিলেন শরীর অসুস্থ। সঙ্গে পাইলস ও ফিসচুলার সমস্যা রয়েছে। পাইলসের অস্ত্রোপচারও হয়েছিল এসএসকেএম-এ। ফলে মেডিক্যাল গ্রাউন্ডে আদৌ কেষ্ট জামিন পাবে কি না এখনই সেইটাই দেখার।

Releated Posts

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026

‘প্রতিরক্ষা অংশীদারিত্বে গুরুত্বপূর্ণ মাইলফলক’: জাপানি যুদ্ধবিমানের প্রথম ভারত সফর নিয়ে রাজনাথ

কলম্বো, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): জাপান এয়ার সেল্ফ-ডিফেন্স ফোর্সের যুদ্ধবিমানের প্রথমবার ভারতে আসাকে ভারত-জাপান প্রতিরক্ষা অংশীদারিত্বের ক্ষেত্রে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’…

ByByNews Desk Sep 10, 2026

মায়াবতীর বড় সিদ্ধান্ত, বিএসপি থেকে বহিষ্কৃত ভাতিজা আকাশ আনন্দ

লখনউ, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) সুপ্রিমো মায়াবতী বৃহস্পতিবার তাঁর ভাতিজা আকাশ আনন্দকে দল থেকে বহিষ্কার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top