News Flash

Image

শিলচর পৌর নিগমের নির্বাচনের আংশিক পরিবর্তনের বিজ্ঞপ্তি


শিলচর (অসম) ১৫ মে (হি.স.) : রাজ্য নির্বাচন আয়োগের পূর্ববর্তী বিজ্ঞপ্তির আংশিক পরিবর্তন করে জানানো হয়েছে যে ভারতের সংবিধানের অনুচ্ছেদ ২৪৩ ZA অনুচ্ছেদ ১২ এর রেজিস্ট্রেশন অফ ইলেক্টরস রুলস, ১৯৬০ এর সাথে পঠিত অসম রাজ্য নির্বাচন কমিশন দ্বারা প্রস্তুত চলতি বছরে আসন্ন পৌর নিগমের নির্বাচন অনুষ্ঠিত করার জন্য ওয়ার্ড-ভিত্তিক ফটো ভোটার তালিকার পরিবর্তিত সময়সূচী প্রকাশ করা হয়েছে । এই পরিবর্তিত সময়সূচী অনুসারে দাবি ও আপত্তি গ্রহণের শেষ তারিখ আগামী ২২ শে মে সোমবার । দাবি ও আপত্তি নিষ্পত্তির শেষ তারিখ আগামী ২৯ শে মে সোমবার এবং ফটো ভোটার তালিকার চূড়ান্ত প্রকাশ আগামী ৫ জুন সোমবার ।

অসম পৌর নিগমের নির্বাচন বিধিমালা, ২০২২-এর বিধি ৫, ৬, ৭, ৮, ৯ এবং ১০ এর অধীনে নির্ধারিত পদ্ধতি অনুসারে ফটো ভোটার তালিকা তৈরি এবং প্রকাশ করা হবে এবং এটি কার্যকর বিধানসভা ভোটার তালিকার উপর ভিত্তি করে হবে। যোগ্যতার তারিখ হিসাবে ১লা জানুয়ারি ২০২৩ কে ভিত্তি করে শিলচর পৌর নিগমের নিজ নিজ ওয়ার্ডের নিবন্ধন আধিকারিকদের নাম এবং পদবি তদনুসারে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে ।

Releated Posts

অরুণাচলে জঙ্গি হামলায় অসম রাইফেলসের হাবিলদার নিহত, আহত ৪

ইটানগর, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): অরুণাচল প্রদেশের চাংলাং জেলায় ভারত-মায়ানমার সীমান্তে জঙ্গিদের হামলায় অসম রাইফেলসের এক হাবিলদার নিহত এবং…

ByByNews Desk Sep 29, 2026

আত্মনির্ভর নাগাল্যান্ড গড়তে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান রাজ্যপাল যাদবের

কোহিমা, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): নাগাল্যান্ডের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি আত্মনির্ভর নাগাল্যান্ড গড়ে তুলতে যুবসমাজকে দক্ষতা অর্জন, উদ্যোগী…

ByByNews Desk Sep 29, 2026

সামাজিক মাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে উপনির্বাচনের আসন জিতেছিল বিরোধীরা: মেঘালয়ের উপমুখ্যমন্ত্রী

শিলং, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন শিলং লোকসভা উপনির্বাচনের প্রচারে বিরোধী দল ভয়েস অব দ্য পিপল পার্টি (ভিপিপি)-র বিরুদ্ধে…

ByByNews Desk Sep 29, 2026

অসমের কৃষিক্ষেত থেকে লে’জের প্যাকেট: ৭৭৮ কোটি টাকার বিনিয়োগে কর্মসংস্থানের বার্তা হিমন্তের

গুয়াহাটি, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): অসমে বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির কথা তুলে ধরে ৭৭৮ কোটি টাকার বিনিয়োগের প্রসঙ্গ…

ByByNews Desk Sep 29, 2026
Scroll to Top