News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভারতমালা প্রকল্প ঃ রাণীরবাজারে জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ শীঘই শুরু হবে : পরিবহণমন্ত্রী
Image

ভারতমালা প্রকল্প ঃ রাণীরবাজারে জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ শীঘই শুরু হবে : পরিবহণমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে৷৷ ভারতমালা প্রকল্পে রাণীরবাজারে জাতীয় সড়ক প্রশস্ত করার বিষয়ে আজ এক সভা অনুষ্ঠিত হয়৷ রাণীরবাজারের গীতা’লি হলে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন পরিবহণমন্ত্রী সুুশান্ত চৌধুরী৷ সভায় পরিবহণমন্ত্রী জানান, জাতীয় সড়কের রাণীরবাজার অংশের প্রশস্ত করার কাজ খুব শীঘই শুরু হবে৷ সভায় পরিবহণমন্ত্রী জাতীয় সড়কের রাণীরবাজার অংশের প্রশস্তকরণের কাজ নিয়ে বিস্তারিত পর্যালোচনা করেন ও প্রয়োজনীয় পরামর্শ দেন৷ সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিরানীয়া প’ায়েত সমিতির ভাইস চেয়ারম্যান প্রীতম দেবনাথ, জিরানীয়া নগর প’ায়েতের চেয়ারপার্সন রতন কুমার দাস, রাণীরবাজার পুরপরিষদের ভাইস চেয়ারপার্সন প্রবীর কুমার দাস, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন, অতিরিক্ত জেলাশাসক রজত পন্থ, জিরানীয়া মহকুমার মহকুমা শাসক শান্তির’ন চাকমা, এনএইচআইডিসিএল-এর জেনারেল ম্যানেজার রাজেন্দর কুমার তিণ্ডওয়াল, পূর্ত দপ্তরের জিরানীয়া ডিভিশনের নির্বাহী বাস্তুকার, ডিসি কুমারদীপ সরকার, সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক সহ এই প্রকল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন আধিকারিকগণ৷

Releated Posts

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026

গরু চুরির অভিযোগে দুই ভাই আটক, উদ্ধার চারটি গবাদি পশু ও পাচারে ব্যবহৃত গাড়ি

আগরতলা, ২৫ জুলাই: গরু চুরির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি গবাদি পশু উদ্ধার…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top