News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নতুননগরে সৃষ্টি সামাজিক সংস্থার উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত
Image

নতুননগরে সৃষ্টি সামাজিক সংস্থার উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মে৷৷ নতুন নগর তাঁতীপাড়া সৃষ্টি সামাজিক সংস্থার উদ্যোগে রবিবার এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়৷ প্রদীপ প্রজ্জলন করে রক্তদান শিবিরের উদ্বোধন করেন প্রাক্তন বিধায়ক ডাক্তার দিলিপ দাস৷ উপস্থিত ছিলেন সৃষ্টি সামাজিক সংস্থার পদাধিকারিরা৷ রক্তদান শিবিরে এলাকার বহু রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করে৷ শিবিরের উদ্বোধনি অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে প্রাক্তন বিধায়ক ডাক্তার দিলিপ দাস সকলের উদ্দেশ্যে মানুষকে সাহায্য সহযোগিতা করার আহ্বান জানান৷
ত্রিপুরা রাজ্য কৃষি বিভাগীর কর্মচারী কমিটির উদ্যোগে রবিবার  কৃষি ভবনে রক্তদান শিবিরের আয়োজন করা হয়৷ এদিনের রক্তদান শিবিরের উদ্বোধন করেন মন্ত্রী রতন লাল নাথ৷
রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিজেপি-র প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, বিবেকানন্দ বিচার মঞ্চের সম্পাদক তপন দাস সহ অন্যান্যরা৷ রক্তদান শিবির পরিদর্শন শেষে মন্ত্রী রতন লাল নাথ জানান রাজ্যে বর্তমানে লোক সংখ্যা ৪২ লক্ষের বেশী৷ ২০২৩-২৩ অর্থ বছরে ৪২ হাজার ৪০০ ইউনিট রক্তদান করা হয়েছে৷ যা রাজ্যের ইতিহাসে প্রথম বলে জানান তিনি৷  এবছর এই সংখ্যাটা আরো বারবে৷ সবাই বুঝতে পারছে একার পক্ষে বাঁচা সম্ভব নয়৷ তাই সকলকে নিয়ে বাঁচার মানসিকতা মানুষের মধ্যে তৈরি হয়েছে বলে জানান তিনি৷

Releated Posts

প্রয়াত প্রাক্তন বিধায়ক তাপস দে, শোক প্রকাশ, তিপরা মথার দলীয় পতাকা অর্ধনমিত রাখার আহ্বান প্রদ্যোতের

আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রয়াত হলেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক, বর্ষীয়ান রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজসেবী তাপস দে। শুক্রবার রাত ১টা…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top