News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এমবিবি কলেজ এলাকাকে দৃষ্টিনন্দন করার উদ্যোগ
Image

এমবিবি কলেজ এলাকাকে দৃষ্টিনন্দন করার উদ্যোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মে৷৷  রাজ্যের ঐতিহ্যবাহী এমবিবি কলেজ এলাকাকে আরো দৃষ্টিনন্দন করে তোলার লক্ষ্যে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ কলেজের অধ্যক্ষকে সঙ্গে নিয়ে কলেজ এলাকা পরিদর্শন করেন৷ কলেজের আশপাশ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা আজ কলেজের প্রিন্সিপালকে সঙ্গে নিয়ে কলেজের আশপাশ পরিদর্শন করেন এবং কিভাবে কলেজকে আরো সুন্দরভাবে সাজিয়ে তোলা যায় সেই বিষয় নিয়ে আলাপ-আলোচনা করেন৷ উপস্থিত ছিলেন  এলাকার কর্পোরেটর ও বিশিষ্ট সমাজসেবী রাজিব ভট্টাচার্য সহ অন্যান্যরা৷ এ বিষয়ে মতামত ব্যক্ত করতে গিয়ে কলেজের অধ্যক্ষ জানান এলাকার বিশিষ্ট নাগরিকরা কলেজ এলাকার পরিবেশ আরো সুন্দর করে তোলার জন্য বিভিন্ন পরামর্শ দিয়েছেন৷ তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করা হয়েছে৷ আশা ব্যক্ত করে  কলেজের অধ্যক্ষ  বলেন এম বি বি কলেজের ঐতিহ্য অক্ষুণ রাখতে এবং কলেজ এলাকাকে আরো দৃষ্টিনন্দন করে তোলার জন্য যে পরামর্শ দেওয়া হয়েছে তা সময়োপযোগী৷ এসব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি আশ্বস্ত করেছেন৷

Releated Posts

চলন্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে গাঁজা পাচারের চেষ্টা, উদয়পুরে পুলিশের জালে ২

উদয়পুর, ১১ আগস্ট: চলন্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে অভিনব কায়দায় গাঁজা পাচারের চেষ্টা ভেস্তে দিল পুলিশ ও বিএসএফ। গোপন সূত্রে…

ByByReshmi Debnath Aug 11, 2026

রাজ্যের পর্যটন স্থানগুলির বিভিন্ন উন্নয়নমূলক কাজ সঠিক সময়ে শেষ করতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ আগস্ট: রাজ্য সরকারের লক্ষ্য পর্যটনস্থলগুলিতে পর্যটকদের জন্য সুষ্ঠ ও স্বাচ্ছন্দ্যমূলক পরিষেবার সুযোগ সুনিশ্চিত করা।…

ByByReshmi Debnath Aug 11, 2026

হর ঘর তিরঙ্গা অভিযানে আন্তরিকভাবে অংশগ্রহন করতে নাগরিকদের প্রতি রাজ্যপালের আহবান

আগরতলা, ১১ আগস্ট: রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু আজ নাগরিকদের ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে আন্তরিকভাবে অংশগ্রহণ করার আহ্বান…

ByByReshmi Debnath Aug 11, 2026

৩১ অক্টোবরের মধ্যে ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবা সম্পূর্ণ ডিজিটাল করার লক্ষ্য: স্বাস্থ্য সচিব

আগরতলা, ১১ আগস্ট: আগামী ৩১ অক্টোবর, ২০২৬-এর মধ্যে রাজ্যের সম্পূর্ণ স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থাকে ডিজিটাল করার উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top