News Flash

  • Home
  • দিনের খবর
  • নকশালবাড়ি চা বাগানে নার্সিং ছাত্রীর রহস্যমৃত্যু
Image

নকশালবাড়ি চা বাগানে নার্সিং ছাত্রীর রহস্যমৃত্যু

নকশালবাড়ি, ১২ মে (হি. স.) : শিলিগুড়ির নকশালবাড়ি চা বাগানের ফাগু লাইনে এক নার্সিং ছাত্রীর রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য । বাড়ি ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত তরুণীর নাম প্রিকশা ওরাওঁ (১৯)। ওই তরুণী একটি বেসরকারি নার্সিং কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিল। খড়িবাড়িতে মাসির বাড়িতে থেকেই সে পড়াশোনা করত। বৃহস্পতিবার সে বাড়ি আসে। রাতে শোয়ার ঘরে গলায় চাদর পেঁচিয়ে ঝুলে পড়ে। পরে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের লোকজন। তড়িঘড়ি তাকে উদ্ধার করে নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ওই তরুণীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। শুক্রবার মেয়েটির দেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top