News Flash

Image

কাছাড়ের ধলাইয়ে ফের বার্মিজ সুপারি বোঝাই চারটি গাড়ি আটক, গ্রেফতার চার


ধলাই (অসম), ১১ মে (হি.স.) : দক্ষিণ অসমের কাছাড় জেলার ধলাইয়ে ফের বার্মিজ সুপারি বোঝাই চারটি গাড়ি আটক করেছে পুলিশ। এর সঙ্গে পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। চারটি গাড়ি যথাক্রমে বলেরো পিক্আপ ভ্যান, একটি বলেরো এবং দুটি ওয়াগন-আর।

এএস ১১ ইসি ৪৮৩৪ নম্বরের বোলেরো পিকআপ থেকে এক হাজার ৪০০ কেজি সন্দেহজনক বার্মিজ সুপারি সহ ধলাই থানা এলাকার খুলিছড়ার বাসিন্দা প্রয়াত তাজ উদ্দিন চৌধুরীর বছর ২৮-র পুত্র নুর আহমেদ চৌধুরী, এএস ১০ এ ০০৪৯ নম্বরের ওয়াগন-আর থেকে ৩০০ কেজি বার্মিজ সুপারি সমেত অসম-মিজোরাম সীমান্তের কর্কটবস্তির বাসিন্দা সামসুদ্দিন লস্করের ২৪ বছর বয়সি পুত্র কবির হোসেন লস্কর ও একই গ্রামের বাসিন্দা সফিক উদ্দিন বড়ভুইয়াঁর ২৬ বছরের পুত্র বাহারুল ইসলাম বড়ভুইয়াঁ, এমজেড ০১ এফ ৩৮৭৫ নম্বরের ওয়াগন-আর থেকে আরও ৩০ কেজি সন্দেহজনক বার্মিজ সুপারি বাজেয়াপ্ত করার পাশাপাশি বাহারুল নামের চালককে গ্রেফতার করেছে পুলিশ।

অপর দিকে এএস ১১ এইচ ০৪১৪ নম্বরের যাত্রীবাহী বলেরো থেকে ৪০০ কেজি সন্দেহজনক বার্মিজ সুপারি সহ ধলাই থানা এলাকার ভাগাবাজার সংলগ্ন ইসলাবাদ গ্রামের বাসিন্দা তৈয়বুর রহমান তালুকদারের ৩৮ বছরের পুত্র সহিদ আহমেদ তালুকদারকে গ্রেফতার করে পুলিশ।
নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে চারজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ধলাই থানার ইন্সপেক্টর ওসি মনোজ বরুয়া।

Releated Posts

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, উদ্বেগ নাগাল্যান্ড শিশু অধিকার কমিশনের

কোহিমা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ…

ByByNews Desk Sep 24, 2026

রাজ্যের বাইরে কারিগরি শিক্ষা নেওয়া পড়ুয়াদের মণিপুরের উন্নয়নে অবদান রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যের বাইরে কারিগরি কোর্সে পড়াশোনা করা পড়ুয়াদের মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে মণিপুরে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top