ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ মে।। রাজ্য স্কুল ফুটবলের উদ্বোধনী দিনে আজ দুটি ম্যাচ হয়েছে। শুরুতে সিপাহী জলা ২-১ গোলের ব্যবধানে খোয়াই কে পরাজিত করেছে। বিজয়ী দলের পক্ষে পলাশ সরকার ও রাজেশ মলসুম দুটি গোল করে। খোয়াই-এর পক্ষে একমাত্র গোলটি করেছে আরমা-জমাতিয়া। অপর ম্যাচে ধলাই জেলা সাত- ছয় গোলের ব্যবধানে টাইব্রেকারে পেনাল্টি শুট আউটে গোমতীকে পরাজিত করেছে। তিনদিনব্যাপী রাজ্য অনূর্ধ্ব-১৭ বালকদের স্কুল ফুটবল টুর্নামেন্ট আজ, বৃহস্পতিবার দুপুর আড়াইটায় শুরু হয়েছে। বি কে আই মাঠে এর উদ্বোধন করবেন উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া। এছাড়া, উপস্থিত ছিলেন বিধায়ক প্রমোদ রিয়াং এবং স্বপ্না মজুমদার প্রমুখ। ১৩ মে শেষ দিনে ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে।

রাজ্য স্কুল ফুটবল শুরু সিপাহীজলা ধলাই জয়ী
Tags:
Releated Posts
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ
শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…
আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত
নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…
অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের
নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…
অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা
গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…

















