News Flash

  • Home
  • খেলা
  • শান্তিরবাজারে স্কুল ক্রিকেট ধোনীর শতকে সেরা জোলাইবাড়ি
Image

শান্তিরবাজারে স্কুল ক্রিকেট ধোনীর শতকে সেরা জোলাইবাড়ি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা,  ১১ মে।।

ধোনি-‌র শতরান। আর তাতেই মহকুমার সেরা জোলাইবাড়ি স্কুল। বৃহস্পতিবার তীব্র উত্তেজনাপূর্ণ ফাইনালে জোলাইবাড়ি স্কুল ১১ রানে হারিয়ে দেয় শান্তিরবাজার স্কুলকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-‌১৭ আন্ত:‌ স্কুল ক্রিকেটে। বৃহস্পতিবার বাইখোরা স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে জোলাইবাড়ি স্কুলের গড়া ২৫৩ রানের জবাবে শান্তিরবাজার স্কুল ২৪২ রান করতে সক্ষম হয়। বিজয়ী দলের ধোড়ী রিয়াং ১৪২ রান করে। আসরে দ্বিতীয় শতরান ধোনী‌-‌র। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিধ্বংসী রূপে ছিলো ধোনী। ডান হাতি ওই বোলারটির ব্যাটিং তান্ডবে দিশেহারা হয়ে পড়ে জোলাইবানি স্কুলের বোলাররা। দলের অন্য ব্যাটসম্যান-‌রা তেমন সহযোগিতা না করতে পারায় দল বড় স্কোর গড়তে ব্যার্থ হয়। ধোনীর তান্ডবে জোলাইবাড়ি স্কুল ২৫৩ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে ধোনী ৯২ বল খেলে ২৬ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৪২, বিজয় সেন ৩৪ বল খেলে ২ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৯ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ১৫ রান। শান্তিরবাজার স্কুলের পক্ষে সৌরজিৎ কর্মকার (‌৩/‌৩৫) এবং অনুরাগ দেবনাথ‌ (‌৩/‌৩৭) সফল বোলার। জবাবে কেলতে নেমে অর্পন মুড়াসিং-‌এর দুরন্ত ব্যাটিং সত্বেও ২৪২ রানে গুটিয়ে যায় শান্তিরবাজার স্কুল। দলের পক্ষে অর্পণ ৫৫ বল খেলে ১০ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে‌ ৭৬,সুনম শীল ৩০ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৭, নীহার রিয়াং ৩৯ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ৩৪, অমিত নিশাদ ৩৪ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৬ এবং অনুরাগ দেবনাথ ১৮ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৪ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ৩৪ রান। জোলাইবাড়ি স্কুলের পক্ষে দলনায়ক দেবজিৎ দত্ত (‌৪/‌৪৭), রীতম সরকার (‌৩/‌৭৮) সফল বোলার। ফাইনাল ম্যাচের সেরা হয়েছে বিজয়ী দলের ধোনী রিয়াং। ‌‌‌

Releated Posts

ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ

শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…

ByByNews Desk Jun 24, 2026

অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…

ByByNews Desk Jun 23, 2026

অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…

ByByNews Desk Jun 22, 2026
Scroll to Top