News Flash

  • Home
  • প্রধান খবর
  • দাড়িভিট কাণ্ডে এনআইএ তদন্তের নির্দেশকে স্বাগত জানালেন দিলীপ
Image

দাড়িভিট কাণ্ডে এনআইএ তদন্তের নির্দেশকে স্বাগত জানালেন দিলীপ


পশ্চিম মেদিনীপুর, ১১ মে (হি. স.) : দাড়িভিট কাণ্ডে এনআইএ তদন্তের নির্দেশকে স্বাগত জানিয়েছেন সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। পাঁচ বছর ধরে কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে এই ঘটনার তদন্তের দাবি জানিয়ে আসছিল বিজেপি।

দিলীপবাবু বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, “ওখানে গুলি চলেছে। দু’জন মারা গিয়েছে। সঠিকভাবে ময়নাতদন্ত হয়নি। আমরা পাঁচ বছর ধরে দাবি করে আসছিলাম।” এবার গোটা ঘটনার সঠিক তদন্ত হবে বলে দাবি করেন তিনি।

প্রসঙ্গত, ২০১৮ সালের ২০ সেপ্টেম্বর বাংলার শিক্ষকের দাবিতে বিক্ষোভ শুরু হয় উত্তর দিনাজপুরের দাড়িভিটে। সেই সময় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় দুই ছাত্র তাপস বর্মন এবং রাজেশ সরকারের। পরিবার এবং স্থানীয়দের অভিযোগ ছিল, পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে দুই ছাত্রের। পুলিশ যদিও অভিযোগ অস্বীকার করে। এর পর বিষয়টি নিয়ে প্রচুর জল ঘোলা হয়।

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top